চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটে লড়তে ১৭ বছরের নির্বাসন কাটিয়ে ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন খালেদা পুত্র তারেক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন। আর ভোটে লড়াইয়ের জন্যে ১৭ বছরের নির্বাসন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন খালেদা জিয়ার পুত্র তথা BNP-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় বৈঠক শেষে এ তথ্য দেওয়া হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তারেক রহমান। এদিন রাত সাড়ে ৯ টার দিকে বৈঠক শুরু হয়েছিল। তারেক রহমানের সঙ্গে দলীয় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিন এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কয়েক হাজার কোটি টাকা তোলাবাজির অভিযোগে জেলের ভাত খাওয়ার হাত থেকে বাঁচতে ২০০৮ সালে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন তারেক রহমান। তারপর থেকে গত দেড় যুগ ধরে লন্ডনেই আস্তানা গেড়েছিলেন তিনি। সেখান থেকে ভার্চুয়ালি দলকে পরিচালনা করতেন। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের সঙ্গে গোপন চুক্তির নিরিখে এবার নির্বাসন কাটিয়ে দেশে ফিরতে চলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুণধর পুত্র। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান। দীর্ঘদিন জেলে থাকার পর ২০০৮ সালে তিনি জামিনে মুক্তি পেয়েই চিকিৎসার জন্য ব্রিটেনে পাড়ি জমান। আওয়ামী লীগ আমলে একুশে অগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তাঁর সাজা হয়েছিল, এরপর তাঁকে পলাতক হিসেবে তাঁকে ঘোষণা করে আদালত।

যদিও গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য তথা রাজাকার মোল্লা মহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। ওই তদারকি সরকার দেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নিশংসভাবে খুনের অন্যতম পরিকল্পনাকারী সৈয়দ ইস্তিয়াক আহমেদের ছেলে সৈয়দ রেফাত আহমেদকে। রাজাকার পরিবারের সন্তান সৈয়দ রেফাত আহমেদ ক্ষমতায় বসেই তারেক রহমানের বিভিন্ন সাজা বাতিল করে দেন। গত জুন মাসে লন্ডনে গিয়ে খালাদা পুত্রের সঙ্গে বৈঠক করেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস।

ওই বৈঠকেই ঠিক হয় পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আর বিএনপিকে ক্ষমতা নিয়ে আসার প্রতিদান হিসেবে রাজাকার ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে প্রায় দেড় যুগ পর ভোটে লড়াইয়ের জন্যে দেশে ফিরছেন তারেক। এদিকে তাঁর মা খালেদা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিদেশ থেকেই মাকে দেখাশোনার জন্যে নানারকম ব্যবস্থা করেছিলেন তিনি। মায়ের শয্যাশায়ীর কথা শুনেও দেশে ফেরেন নি তিনি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ