চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ইউনূসের মতো পাকিস্তানের দাসত্ব করবেন না’, ঘোষণা খালেদা পুত্র তারেকের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের মতো পাকিস্তানের দাসত্ব করবেন না বলে জানিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ লন্ডন থেকে ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। আর সেখানেই নতুন শ্লোগান তোলেন – দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনও দেশ… সবার আগে বাংলাদেশ।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নয়া শ্লোগানের মাধ্যমে পরোক্ষে মুহাম্মদ ইউনূস, জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো পাকিস্তান বান্ধবদের খোঁচা দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, ‘বাংলাদেশি জাতীযতাবাদ তার প্রধান হাতিয়ার।’

এদিনের সমাবেশে নির্বাচন নিয়ে তদারকি সরকারের বিরুদ্ধ্বে সুর চড়িয়েছিলেন সব বক্তাই। সেই সুর সপ্তমে নিয়ে যান খালেদা পুত্র তারেক। ইউনূস সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ।  দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন, সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে তদারকি সরকারের ভেতরে এবং বাইরে কারও কারও মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে।’ এ ক্ষেত্রে অতীতের তদারকি সরকারের উদাহরণ টেনে তারেক বলেন, ‘প্রত্যেকটি ক্ষেত্রে দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে, তিন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি, ১০ মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই।’

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করানোর দাবি জানিয়ে তারেক বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তদারকি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি বলে অভিযোগ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘ইশরাক হোসেনের শপথ নিয়ে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে। যারা আদালতের রায়কে অবজ্ঞা করে তাদের কাছে দেশের মানুষ কিসের সংস্কার আশা করবে। জনগণের আশা-আকাঙ্খা নিয়ে ছিনিমিনি না খেলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনও কাজ না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। কেউ যদি ক্ষমতায় থাকতে চান তারা সরকার থেকে পদত্যাগ করে জনগণের সারিতে আসুন।’

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ