‘চলেন যুদ্ধে যাই’, তারেক রহমানের আচমকা ঘোষণায় শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বজুড়ে। এই অশান্তির মধ্যে জড়িয়ে পড়েছে নানা দেশ এই আবহে সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান যে মন্তব্যের মধ্যে দিয়ে দিন শুরু করেছেন তাতে রীতিমত শোরগোল পরে গিয়েছে। খালেদা পুত্র রবিবার গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত আধিকারিক ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে তিনি হাসিমুখে বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’ তাঁর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে চর্চা।

প্রধানমন্ত্রী তারেকের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন রবিবার সকালে গুলশানের নিজের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হন প্রধানমন্ত্রী। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা। বাড়ির দরজা খুলে বের হওয়ার সময় উপস্থিত সকলের সামনে হাসিমুখে তারেক বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’ তারেকের এই কথা শুনে সকলেই কিছুটা হতবাক হয়ে যান  বলেই জানিয়েছেন আতিকুর রহমান। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর কথা শুনে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের কথা মাথায় এসেছিল। তারপরেই  সবাই বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকে রূপক অর্থে যুদ্ধের সঙ্গে তুলনা করেই  এ কথা বলেছেন  তারেক রহমান। বর্তমানে যা পরিস্থিতি সেখানে যুদ্ধের নাম শুনলে সকলের অবাক হওয়াটাই স্বাভাবিক।

আরও পড়ুন: ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যা করা হবে, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন এদিন তারেক রহমান  সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান।   তাঁর বেশ কয়েকটি বৈঠক নির্ধারিত রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। 

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

​কাজের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক