‘‌আমরাই হিন্দু পুলিশ অফিসারকে পুড়িয়ে মেরেছি’‌, থানায়‌ বসেই হুঙ্কার ইসলামি জঙ্গির, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলাদেশে এখনও হিংসা পরিবেশ থামেনি। এবার তার সরাসরি তথ্য সামনে এল। যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এবার এমন হুমকি দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ থানার ভিতরে ঘটনার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এমন ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর এই ভিডিও ছড়িয়ে পড়া এবং থানার ভিতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডা এখন বাংলাদেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে অতীতের সহিংস ঘটনার উল্লেখ করে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ওই ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহিদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’

 

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের নেতৃত্বে ছাত্রদের একটি দল থানায় গিয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে আটক কর্মীকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। পুলিশ ওই কর্মীকে ছাড়তে অস্বীকার করলে ওসি আবুল কালামের সঙ্গে মাহদী হাসানের বচসা শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, চাপের মুখে পুলিশ এনামুল হাসান নয়নকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে হবিগঞ্জ আদালতের একজন সিনিয়র আইনজীবী জানান, মাহদী হাসানের এই বক্তব্য নিয়ে ভবিষ্যতে মামলা হলে তা চাপ বাড়াতে পারে।

এছাড়া এই ঘটনা নিয়ে যখন তোলপাড় হচ্ছে পদ্মাপার তখন বিষয়টি নিয়ে মাহদী হাসান বলেন, ‘‌আমি রাগের মাথায় কথা বলার সময় ‘স্লিপ অব টাং’ হওয়ার জেরে এমন কথা বেরিয়ে এসেছে। আমি পরে তা বুঝতে পেরেছি।’‌ আর হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের বক্তব্য, তিনি ভিডিওটি দেখেছেন। যার সঙ্গে কথা বলার কথাও বলেছেন। শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, নয়ন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছাত্র আন্দোলনের নেতারা নয়ন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এমন ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে দেখান। থানার ভিতরে একটি ভিডিও তিনি দেখেছেন। নয়ন একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনি ছাত্রলীগে নেই।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার