করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন বাংলাদেশিরাও, আহত অন্তত ২

আহতদের নাম রাসেলুজ্জামান ও হাবিবুর রহমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা হয়েছে করমণ্ডল এক্সপ্রেসে (Coromandel Express)। নিহতের সংখ্যা বেড়েই চলেছে। আহতের সংখ্যা বহু। জানা গিয়েছে এই ট্রেনে ছিলেন বাংলাদেশিরাও। সংখ্যাটা কত, তা জানা যায়নি এখনও। তবে ১৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত। সমস্ত বাংলাদেশি যাত্রীদের খোঁজ নিতে ওড়িশার দিকে ইতিমধ্যেই রওনা দিয়েছে বাংলাদেশ (কলকাতাস্থিত) উপ দূতাবাসের প্রতিনিধি দল। এই দলে রয়েছেন ৩ জন।

উল্লেখ্য, বাংলাদেশি যাত্রীদের সুবিধার্থে একটি হটলাইনও চালু করেছে কলকাতাস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস। খবর, বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা মিনাজ উদ্দিন ছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছিলেন। তিনি আহত হননি অবশ্য। তবে ২ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের নাম রাসেলুজ্জামান ও হাবিবুর রহমান। রাসেল রাজশাহীর বাসিন্দা। হাবিবুরের বাড়ি বগুড়ায়।

তাঁদের চিকিৎসার জন্য প্রথমে বালেশ্বরের ফকির মোহন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কটকের শ্রীরাম চন্দ্র ভঞ্জ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। বাংলাদেশের উপহাইকমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অফিস নবান্নের তালিকা থেকে হাবিবুরের নাম পাওয়া গিয়েছে। খবর, একটি বগিতে ৭-৮ জন বাংলাদেশি ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ।

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাড়হিম ঘটনা হাওড়ায়! সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …