আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঢাকায় মেট্রো চলবে ভোর থেকে রাত বারোটা পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধীরে-ধীরে এগিয়ে আসছে মাহেন্দ্রক্ষণ। ঢাকাবাসীকে যানজট থেকে মুক্তি দিতে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীতে শুরু হচ্ছে মেট্রো রেল (Metro Rail)  পরিষেবা। প্রথম পর্যায়ে উত্তরা (Uttara) থেকে আগারগাঁও (Agargaon) পর্যন্ত মিলবে পরিষেবা। প্রথমে প্রতি ১০ মিনিট অন্তর চালানো হবে ট্রেন। ভোরে ফজরের নমাজের পর থেকেই শুরু হবে পরিষেবা। মিলবে রাত বারোটা পর্যন্ত। সাধারণ মানুষ মেট্রো চলাচলে অভ্যস্ত হলে পরে প্রতি তিন মিনিট অন্তর পরিষেবা চালু করা হবে। আজ সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (DMTCL) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক (M A N Siddique)।

রাজধানীবাসীকে যানজট থেকে মুক্তি দিতে ২০১২ সালে মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হয়। কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। প্রথম দিকে মেট্রোরেল প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়েছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। কিন্তু পরে নানাকারণে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। যদিও পাতালপথে যাত্রার জন্য অর্থা‍ৎ মেট্রো রেলে চড়ার জন্য কত টাকা ভাড়া গুণতে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ডিএমটিসিএলের (DMTCL) ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ভাড়া নির্ধারণে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে। শিগগিরই ভাড়া চূড়ান্ত হয়ে যাবে।

এদিন ডিএমটিসিএলের (DMTCL) ম্যানেজিং ডিরেক্টর জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের ‘পারফরম্যান্স টেস্ট’ শেষ পর্যায়ে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্টিগ্রেটেড টেস্ট। অক্টোবর থেকে সিমুলেটরের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। শেষ ধাপে যাত্রীবিহীন ট্রেন চলাচল করবে।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ