সামান্য ৫ টাকা নিয়ে বিরোধ, দাদার নির্মম মারধরে মর্মান্তিক মৃত্যু ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামান্য বিদ্যুৎ বিল নিয়ে বিরোধের জেরেই রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মারধরের পর এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে লক্ষ্মীপুর জেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায়।

নিহতের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি উত্তর বদরপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন তিনি। আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তাঁদের বাড়ির একটি বিদ্যুৎ মিটার যৌথভাবে ব্যবহার করতেন আলমগীর ও তাঁর বড় ভাই খোরশেদ আলম। বিদ্যুৎ বিলের টাকা দু’ভাই ভাগ করেই দিতেন। তবে চলতি মাসের বিল পরিশোধের সময় আলমগীরের দেওয়া টাকায় পাঁচ টাকা কম পড়েছে-এই অভিযোগ থেকেই বিরোধের সূত্রপাত।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধ বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গলা ধাক্কা দিয়ে তাড়াল তারেক সরকার

তিনি জানান, শনিবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে বিদ্যুৎ বিল নিয়ে দু’ভাইয়ের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে খোরশেদ আলম তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে আলমগীরের ওপর হামলা চালান। মারধরে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎ বিল নিয়ে প্রথমে বাড়িতে কথা-কাটাকাটির পর দুই ভাই চায়ের দোকানে যান। সেখানে হাতাহাতির ঘটনা ঘটে, পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন। কিছু সময় পর খোরশেদ ঘটনাস্থল ছেড়ে গেলেও আলমগীর দোকানে বসে ছিলেন। প্রায় পাঁচ মিনিট পর তিনি হঠাৎ বসা অবস্থাতেই ঢলে পড়ে যান। ওসি আরও বলেন, ‘এখনও পর্যন্ত পরিবার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের