মুক্তিযুদ্ধ বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গলা ধাক্কা দিয়ে তাড়াল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ দিনের মধ্যেই পদত্যাগের আবেদন জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রবিবার সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন-এর সঙ্গে দেখা করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ২২ ফেব্রুয়ারি ২০২৬ সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যাপক নিয়াজ আহমদ খান রাষ্ট্রপতির কাছে আবেদন জানানোর মাধ্যমে উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে নিজের মূল পদ ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন সহ নানা বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এক্ষেত্রেও তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন। এই সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

আরও পড়ুন:

সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, দেশের এক কঠিনতম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর অব্যাহতির আবেদন জমা দিয়েছেন। তবে সেটি গ্রহণ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রপতির।

উল্লেখ্য, ২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ধারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও রদবদল ঘটে। ওই বছরের ২৭ আগস্ট ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমদ খান উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি, জাতীয় নির্বাচনের দুদিন আগে এক সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব ছাড়ার আগ্রহের কথা প্রকাশ করেছিলেন।

সেদিন অধ্যাপক নিয়াজ বলেছিলেন, দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে শেষ হয়েছে বলে তিনি মনে করেন এবং এই পর্যায়ে সরে দাঁড়ানোই উপযুক্ত। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করতেও তাঁর আপত্তি নেই বলে জানান। ১৯৬৬ সালে জন্ম অধ্যাপক নিয়াজ আহমদ খানের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ইন্সটিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ১৯৯৬ সালে ব্রিটেনের ইউনিভার্সিটি অব ওয়েলস, সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব ওয়েলস, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনটি পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ছাড়াও তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের