দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, সিলেট-সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ভুমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা-সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিট নাগাদ ওই ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫ শতাংশ। যদিও প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। গত ৪০ দিনের মধ্যে এ নিয়ে দু’দুবার ঢাকায় ভূমিকম্প অনুভূত হলো।  

আবহবিদ তরিফুল নেওয়াজ জানিয়েছেন, এদিন সকালে ভারতের মেঘালয় ও অসমে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তার প্রভাবেই রাজধানী ঢাকা, সিলেট-সহ একাধিক এলাকায় কম্পন অনুভব করা গিয়েছে। সিলেটে যে কম্পন অনুভূত হয়েছে তার উ‍ৎসস্থল ছিল অসমের শিলচর। অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টার জানিয়েছে, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে ছিল এদিনের কম্পনের উ‍ৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। এর আগে গত ৫ মে সকাল ৫টা ৫৭ মিনিট রাজধানী ঢাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই ভূকম্পন স্থায়ী হয়েছিল আট সেকেন্ড। আচমকাই ভুমিকম্প অনুভূত হওয়ায় প্রাণভয়ে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন।     

পরিবেশবিদ ও ভূবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করে আসছেন। যদিও ইদানিংকালে দেশে তেমন বড় ধরনের কোনও ভূমিকম্প অনুভূত হয়নি। কিন্তু প্রায়শই মাঝারি ও মৃদু  ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ