মাঝরাতে শাকিব খানের বাড়িতে দুষ্কৃতী হামলা

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত দেড়টা নাগাদ শাকিবের ‘জান্নাত’ বাড়িতে তিন ব্যক্তি চুরির চেষ্টা চালায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে পরীমণি অন্যদিকে শাকিব খান। বিনোদন ইন্ডাস্ট্রির মানুষজনের খুঁটিনাটি জানতে অলওয়েজ মজে থাকেন সাধারণ বাসিন্দারা। তাঁদের জীবনের কোনোরকম সুখবর যেমন ঝড়ের বেগে ভাইরাল হয় তেমনি তাঁদের জীবনের যে কোনও দুঃখের খবর বা অপরাধজনক খবর একেবারে তুমুল স্রোতে ভাইরাল হয়।

সম্প্রতি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকাকে নিয়ে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা অন্য কোনো খবর সবটাই সমভাবে চর্চিত আমাদের কলকাতার মানুষজনের কাছে। সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে জেরবার এপার এবং ওপার দুই বাংলাই। সৌজন্যে তাঁর সঙ্গে চিত্র নায়িকা বুবলির সম্পর্ক, এবং তাঁদের প্রথম সন্তানকে হঠাৎই প্রকাশ্যে আনা।

এই রেশ কাটতে না কাটতেই হঠাৎই গতকাল থেকে শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে একাধিক টানাপোড়েন। তাঁর স্বামী রাজ নাকি অন্য এক নায়িকা বিদ্যা সিনহা মিম-এর সঙ্গে অবৈধ সম্পর্ক প্রতিস্থাপন করেছে। সব নিয়েই রীতিমতো ডামাডোল চলছে। এর মধ্যেই জানা গেল গতকাল মাঝরাতে শাকিব খানের পূবাইলের বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে। যদিও হামলার কারণ সম্পর্কে এখনও নায়ক মুখ খোলেননি। এদিকে কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে মিথ্যে গল্প ছড়ানোর দায়ে ১৩ টি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ঢাকাই নায়ক। তার মধ্যেই এরকম হামলা! জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত দেড়টা নাগাদ শাকিবের ‘জান্নাত’ বাড়িতে তিন ব্যক্তি চুরির চেষ্টা চালায়।

চেঁচামেচি হওয়া মাত্রই স্থানীয়রা পুলিশে খবর দেন। বছর কয়েক ধরেই শাকিবের গাজীপুরের পূবাইলের বিলাসবহুল বাড়িয়ে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সুতরাং শাকিবের এই বাড়িটিতে জেনারেটরসহ প্রচুর মূল্যবান আসবাবপত্র রয়েছে। এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, রাত দেড়টার দিকে শাকিব খানের বাড়ির পাশ দিয়ে যাওয়া একজন ব্যক্তি, শাকিব খানের বাসার ভেতরে একটি গাছে তিনজনকে দেখতে পান। ওই ব্যক্তি চিৎকার করে লোকজন ডাকলে তিনজনই দেয়াল টপকে পালায়। পরে স্থানীয়রা ডাকাডাকি করলেও নিরাপত্তাকর্মীর সাড়াশব্দ পায় নি, অগত্যা নিজেরাই দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে দেখেন, শাকিবের বাড়ির জেনারেটরটি রশি দিয়ে বাধা। এরপর স্থানীয়রাই তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট