হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাম এবং হামের উপসর্গে সাড়ে পাঁচশোর বেশি শিশুমৃত্যুর ঘটনায় কাঠগড়ায় প্রাক্তন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই শিশুমৃত্যুর ঘটনায় তাঁর গ্রেফতারির দাবিতে তারেক রহমানের সরকারের উপরে চাপ বাড়ছে। গ্রেফতারি এড়াতে গোপনে দেশ ছেড়েছেন মোল্লা ইউনূস। আজ বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছেড়েছেন তিনি। তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে অন্য এক বিমানে প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, সকালে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইউনূস। তবে বিমানবন্দরে কারও সঙ্গেই কোনও কথা বলেননি। ইউনূসের দেশত্যাগ নিয়ে তাঁর মালিকানাধীন ইউনূস সেন্টারের তরফেও কিছু জানানো হয়নি।

বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুমিছিলের সারি ক্রমশই লম্বা স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে ৪৬৭ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গিয়েছে ৮৮ শিশু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭২ দিনে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং মোট ৮ হাজার ৭৭২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ১০ শিশু। মৃতদের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকা বিভাগের। চট্টগ্রামে ১৯৩, বরিশালে ১৫৭ এবং রাজশাহীতে ৭৩ জন ভর্তি হয়েছে।

হাম ও হামের উপসর্গে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুতে বাংলাদেশে উত্তরোত্তর আতঙ্ক বাড়ছে। ঈদের মতো উ‍ৎসবের মুখে মৃত্যুমিছিলে উদ্বিগ্ন অভিভাবকরা। মাত্র ৭২ দিনে হাম ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর হেল্‌থ অ্যন্ড এনভায়রনমেন্ট’। এই ভয়াবহ পরিস্থিতির জন্য মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছেন সংগঠনের পদাধিকারীরা। তাঁদের অভিযোগ, ইউনূসের সরকার টিকাকরণের বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চায়নি। ইউনূস ও তাঁর উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল। যদিও ওই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। তবে তাতে খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি মোল্লা ইউনূস। হাতকড়া পরার আশঙ্কায় দেশত্যাগের পথ বেছে নিয়েছেন।

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় পাশ হল বিল

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর