চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বড়সড় ষড়যন্ত্র! হাসিনার ফাঁসির রায়ের পরেই ঢাকায় আসিম মুনিরের ঘনিষ্ঠ সেনা কর্তা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই গণহত্যার দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরেই তড়িঘড়ি ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান সেনার শীর্ষ আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খট্টক। শুধু তাই নয়, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) গভীর রাত পর্যন্ত সেনাকুঞ্জে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান-সহ জামায়াতে ইসলামী অনুসারী সেনা আধিকারিকের সঙ্গে বৈঠকও করেছেন। শনিবার সকালে পাকিস্তানি দূতাবাসে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসেছিলেন। বিকেলে রওনা হয়েছেন রংপুরে। যদিও কি কারণে পাকিস্তানি শীর্ষ সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খট্টক বাংলাদেশে এসেছেন সে বিষয়ে বাংলাদেশ সেনার তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে গুঞ্জন শুরু হয়েছে, নতুন কোনও পরিকল্পনা রয়েছে পাক সেনার। সম্ভবত আওয়ামী লীগ ও দেশত্যাগী প্রধানমন্ত্রী সেখ হাসিনাকে নিয়ে ফের নয়া ষড়যন্ত্রের জাল বিছোচ্ছে পাক সেনা।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে শুক্রবার সেনাকুঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। বিষ্ময়কর হল, অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে ঘাতক বাহিনী হিসাবে আবির্ভূত হওয়া পাক সেনার পাঁচ আধিকারিককে। তাছাড়া ছিলেন পাক সেনার শীর্ষ কর্তা লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খট্টক। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রাক্তন ডিজির পাশাপাশি  পাক সেনার সপ্তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসাবে দায়িত্ব সামলানো জেনারেল খট্টক বর্তমানে পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ তক্ষশীলার চেয়ারম্যান। তক্ষশীলা পাকিস্তান সেনার সমরাস্ত্র তৈরি করার দায়িত্বে। পাশাপাশি পাক সেনাপ্রধান আসিম মুনিরের ডান হাত হিসাবেও পরিচিত জেনারেল খট্টক।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে যারা লক্ষ-লক্ষ বীর মুক্তিযোদ্ধাকে খুন করেছে, ২ লক্ষ মহিলাকে গণধর্ষণ করেছে, তাদের উত্তরসূরিদের কেন আমন্ত্রণ জানানো হল, সে বিষয়ে কোনও জবাব মেলেনি বাংলাদেশ সেনার তরফে। তবে ওয়াকিবহাল মনে করছে, ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পরে গদি হারানোর শঙ্কায় ভুগছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। বাংলাদেশ সেনায় থাকা পাকিস্তান অনুসারী কামরুল হাসান-ফাইজুর রহমানের মতো সেনা কর্তারা যাতে তাঁর পাশে দাঁড়ান তা নিশ্চিত করতেই পাক সেনাপ্রধানের শরণাপন্ন হয়েছেন তিনি।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ