বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতার মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক

সোমবার ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তিন জনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।  

Share:

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: মিথ্যা কথা বলে বাড়িতে ডেকে এনে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও মোবাইলে তোলার অভিযোগে মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তিন জনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।  

বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, ‘এয়ারপোর্ট থানার পাংশা এলাকার একটি দাখিল মাদ্রাসার এক ছাত্রীর সঙ্গে এলাকার যুবক মাহফুজুর রহমান সায়মনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানতে পারার পরেই দুই পরিবারের পক্ষ থেকে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানতেন সায়মনের বন্ধু তথা জামিয়া কাসিমিয়া মাদ্রাসার শিক্ষক আবিদ হাসান ওরফে রাজু, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবু সাইম হাওলাদার এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র হৃদয় ফকির। গত ২০ অগস্ট রাতে হৃদয় ফকির ওই ছাত্রীকে ফোন করে জানায়, সায়মনের সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক রয়েছে। নির্যাতিতা তরুণী বিষয়টি মানতে চায়নি। তার পরে ফাঁদে ফেলতে হৃদয় জানায়, নিজের চোখে প্রমাণ দেখতে চাইলে ২৭ অগস্ট যেন সে তার বাড়িতে আসে। কথামত নির্যাতিতা তরুণী ২৭ অগস্ট সকাল দশটার দিকে হৃদয়ের বাড়িতে হাজির হয়। সেখানে তাকে আটকে রেখে তিন জনে পালাক্রমে ধর্ষণ করে। ওই ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে তুলে রাখে।’

গণধর্ষণের পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। তার পরে ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আরও পাঁচবার নির্যাতিতাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ভিডিও মুছে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে। নির্যাতিতা টাকা দিতে অস্বীকার করলে ধর্ষণের ভিডিও হবু বর সায়সমনের বাবাকে দেখায় অভিযুক্তরা। বিষয়টি জানাজানি হওয়ার পরে গতকাল রবিবার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পরেই বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের