ঘন কুয়াশায় মুম্বই-গুয়াহাটি বিমানের জরুরি অবতরণ ঢাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পৌষের শেষ লগ্নে এসে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। আর তার দোসর হয়েছে কুয়াশা। দুইয়ের দাপটে ত্রস্ত আম জনতা। শনিবার সকালেই ঘন কুয়াশার কারণে মুম্বই থেকে গুয়াহাটিগামী একটি বিমান জরুরি অবতরণ করল ঢাকার শাহ হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে। ভোর চারটে থেকে ঢাকা বিমানবন্দরেই আটকে রয়েছে বিমানটি। যাত্রীরা কার্যত বন্দিদশায় কাটাচ্ছেন।

শুক্রবার গভীর রাতে মুম্বই থেকে ১৭৮ যাত্রী নিয়ে অসমের রাজধানী গুয়াহাটির উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর ৬ই ৫৩১৯ নম্বর ফ্লাইটটি। ভোরে নামার কথা ছিল গুয়াহাটি। কিন্তু ঘন কুয়াশায় অবতরণ সম্ভব না হওয়ায় বিমানচালক বিমানটি ঘুরিয়ে নিয়ে ঢাকায় চলে যান। ভোর চারটে নাগাদ ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

বিমানের অন্যতম যাত্রী তথা মুম্বইয়ের যুব কংগ্রেস নেতা সুরজ সিং ঠাকুরের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় যোগ দিতে মণিপুরে যাওয়ার কথা ছিল। তিনি ‘এক্স’ হ্যান্ডেলে নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘টানা ৯ ঘনটার বেশি বিমানের মধ্যে দমবদ্ধকর অবস্থায় বসে রয়েছি। কারও কোনও পাসটোর্ট নেই। অথচ একটি বিদেশি রাষ্ট্রের ভূখণ্ডে ঢুকে রয়েছি। জানি না কখন এমন বন্দিদশা থেকে মুক্তি পাব? দেখা যাক কখন গুয়াহাটি পৌঁছই এবং ইম্ফলের বিমান ধরতে পারি।’

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক