বাংলাদেশ সেনাবাহিনীতে বিদ্রোহ, প্রাণ বাঁচাতে কুমিল্লা সেনাঘাঁটিতে আশ্রয় সেনাপ্রধান ওয়াকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার অপরাধে ১৫ সেনা আধিকারিকের গ্রেফতারের ঘটনা নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সূত্রের খবর, পদস্থ আধিকারিকদের গ্রেফতারের খবর ঘোষণার পরেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন সেনাবাহিনীর জওয়ান ও আধিকারিকরা। আটক আধিকারিকদের মুক্তির দাবিতে বিদ্রোহও ঘোষণা করেছেন তাঁরা। আর ওই বিদ্রোহের পরেই সেনা সদর দফতর ছেড়ে প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন জামায়াত ইসলামি ঘনিষ্ঠ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ঢাকা ছেড়ে পালিয়ে কুমিল্লা সেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি। আর সেখানে তাঁকে পাহারা দিচ্ছন প্যারা কম্যান্ডোরা। সেনাপ্রধানের অবস্থান নিয়ে কিছু জানাতে রাজি হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতর।

গত বছরের ৫ অগস্ট সেনাপ্রধান ওয়াকার-উজ জামানের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরেই সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধাপন্থী আধিকারিকদের বরখাস্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে খুন-অপহরণ সহ একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়। বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে গত ৮ অক্টোবর মুক্তিযুদ্ধ অনুসারী ২৫ প্রাক্তন সেনা আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাঁরা হলেন ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আকবর হোসেন, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আবেদিন, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আলম, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আহমেদ তাবরেজ শামস চৌধুরী, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হক, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদ, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এবং লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মখছুরুল হক। ওই গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে শোরগোল পড়ে যায়।

সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এমএইচ হাকিমুজ্জামান গত শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে ১৪ কর্মরত আধিকারিক সহ ১৫ জনকে গ্রেফতারের কথা জানান। আর তার পরেই অসন্তোষ ছড়িয়ে পড়ে সেনা জওয়ান ও আধিকারিকদের মধ্যে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, দেশ ছাড়লে পদ হারাতে হতে পারে এমন আশঙ্কায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দিল্লি ও সৌদি আরব সফর বাতিল করে দিয়েছেন। ১২-১৪ অক্টোবর ভারত সফরে যাওয়ার কথা ছিল তাঁর।  দিল্লি থেকেই সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তবে দুই সফর বাতিল করলেও গত কয়েকদিন ধরে জেনারেল ওয়াকারের কোনও হদিস পাওয়া যাচ্ছে না। তিনি ঢাকা আছেন নাকি ঢাকা ছেড়ে অন্য কোন সেনানিবাসে নিরাপদ আশ্রয়ে গেছেন, তা নিয়ে তীব্র জল্পনা চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, প্রাণ বাঁচাতে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল নাজিমউদ্দৌলার শরণাপন্ন হয়েছিলেন ওয়াকার। ঢাকার সেনা সদর দফতর ছেড়ে কুমিল্লা সেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। গত সেপ্টেম্বরেই নিজের ঘনিষ্ঠ মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে উন্নীত করে কুমিল্লার জিওসি করেছিলেন ওয়াকার।

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে