Omicron দ্রুত ছড়াচ্ছে, সতর্ক থাকুন: শেখ হাসিনা

পাশাপাশি করোনার টিকা নেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শীত শুরু হতে না হতেই দেশে ফের বেনজির তাণ্ডব চালাতে শুরু করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ তিন হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। গত এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১৬৯ শতাংশ। মারণ ভাইরাসের এমন বেনজির তাণ্ডবের পিছনে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার ওমিক্রন প্রজাতির যথেষ্ট অবদান রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশবাসীকে ওমিক্রনের সংক্রমণ নিয়ে সতর্ক করে দিয়েছেন। তাঁর কথায়, ‘দেশে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। তাই সতর্ক থাকতে হবে।’

দেশে গত ১০ ডিসেম্বর প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত দুই মহিলা ক্রিকেটারের শরীরে করোনার অতি সংক্রামক প্রজাতি শনাক্ত হয়। তার পর থেকে বুধবার পর্যন্ত মোট ৪০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আসল শনাক্তের সংখ্যা আরও বেশি বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিন থেকেই দেশজুড়ে ফের কড়া বিধিনিষেধ শুরু হয়েছে। আর সেই বিধিনিষেধ শুরুর মুখে দেশে ওমিক্রনের সংক্রমণ নিয়ে মুখ খুলে প্রধানমন্ত্রী বলেন,করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। একসঙ্গে পুরো পরিবার  আক্রান্ত হচ্ছে। সবার কাছে অনুরোধ স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষা মেনে চলুন। যে নির্দেশিকা জারি হয়েছে, সবাই তা মেনে চলুন।’ পাশাপাশি করোনার টিকা নেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাঁরা এখনও টিকা নেননি, আশা করি তাঁরা দ্রুত টিকা নিয়ে নেবেন। স্কুলের ছাত্র-ছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়।’

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে