গল্প নয়, সত্যি! গোখরোর বাচ্চাকে কামড়ে মেরে দিল এক রত্তি শিশু

যদিও সৌভাগ্যক্রমে বীর শিশু আপাতত শঙ্কামুক্ত। চার ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের পরে চিকি‍ৎসকরা ছেড়ে দিয়েছেন তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিষধর গোখরো সাপের কথা শুনলে অনেকের পিলে চমকে ওঠে। চোখের সামনে সাক্ষা‍ৎ যমদূতকে দেখে অনেকেরই ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। অথচ মাত্র এক বছরের শিশু যা করল, তা অনেকের কাছে গল্প হতে পারে। কিন্তু গল্প নয়। সত্যিই ঘটেছে। খেলতে খেলতে এক গোখরো সাপের বাচ্চাকে কামড়ে মেরে ফেলেছে এক বছর বয়সী এক শিশু। যদিও সৌভাগ্যক্রমে বীর শিশু আপাতত শঙ্কামুক্ত। চার ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের পরে চিকি‍ৎসকরা ছেড়ে দিয়েছেন তাঁকে।

পিলে চমকে যাওয়ার মতো ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার (Chudanga Sadar Upazilla) উজলপুর গ্রামের বীরপাড়ায়। মঙ্গলবার সকালে কাকার ছেলের সঙ্গেই ঘরের ভিতরে খেলা করছিল এক বছরের জান্নাতুল ফেরদৌস (Jannatul Ferdous)। এক পর্যায়ে খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। খাটের তলায় অস্থায়ী ঘাঁটি গেড়েছিল এক গোখরো সাপের বাচ্চা। কিন্তু সামনে যে সাক্ষা‍ৎ যমদূত তা বুঝতে পারেনি সে। গোখরোর বাচ্চা ছোবল তোলার আগে দড়ি ভেবে ওই সাপের বাচ্চাটিকে জাপটে ধরে কামড় বসিয়ে দেয় জান্নাতুল। খানিকবাদে হাতে নির্জীব সাপের বাচ্চা নিয়ে খাটের নিচ থেকে বেরিয়ে আসে।

বাড়ির অন্যান্যরা ওই দৃশ্য দেখে কার্যত হতচকিত হয়ে পড়েন। বিষধর সাপের বিষ জান্নাতুলের (Jannatul Ferdous) শরীরে ছড়িয়ে পড়ছে আশঙ্কা করে তড়িঘড়িই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে (Chuadanga Sadar Hospital) ভর্তি করা হয়। চিকি‍ৎসকদের (Physician)  কাছে গোটা ঘটনা খুলে বলেন জান্নাতুলের (Jannatul Ferdous) অভিভাবকরা। চিকি‍ৎসকরাও অবাক হয়ে যান। জান্নাতুলকে শিশু ওয়ার্ডে (Child Ward) ভর্তি রেখে পর্যবেক্ষণ (Observation) করা হয়। কিন্তু শরীরে কোনও বিষক্রিয়ার লক্ষণ না পাওয়ায় ৪ ঘন্টা বাদে ছেড়ে দেওয়া হয়।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট