১ কোটি ৬০ লাখ ভক্ত নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমণি

আসলে আমি একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনও পরিকল্পনাই ছিল না। কারণ আমার কাছের মানুষদের হারিয়ে একা। প্রতিবছর তাঁদের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু দাদু আর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মদিন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণির। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৩২ বছরে পা দিলেন ঢালিউডের সবথেকে চর্চিত নায়িকা পরীমণি। যাঁর ব্যক্তিগত থেকে পেশাগত জীবন সবটাই একাধিক বিতর্কে মোড়া। প্রায় পাঁচটি বিয়ে করেছেন অভিনেত্রী। কিন্তু টেকেনি কোনও বিয়েই। যদিও পঞ্চম স্বামী শরিফুল রাজের এখনও তিনি আইনত স্ত্রী। কিন্তু তাঁরা একসঙ্গে থাকেন না প্রায় অনেকদিন হল। এখন ছেলে ও মেয়ের মিষ্টি সংসার তাঁর। চলতি বছরেই কন্যাসন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী। তবে মাদক পাচারে তাঁর নাম এখনও পুরোপুরি মুছে যায়নি এখনও তাঁকে আদালতে হাজিরা দিতে হয় এই মামলায়। সুতরাং ৩২ টা বসন্তে জীবনের অনেক অধ্যায় পড়ে ফেলেছেন অভিনেত্রী। যদিও এখন অভিনেত্রী পুরোপুরি কাজে ব্যস্ত। গতকাল কাজের মাঝেই মধ্যরাতে জন্মদিন সেলিব্রেশন করলেন পরীমণি।

এমনকী ফেসবুকে লাইভ করে ৪ তাকের কেক কাটলেন তিনি। যদিও এ দিনটিতে প্রতিবছরেই বেশ ঘটা করেই কেক কাটেন অভিনেত্রী। কিন্তু গতবছর দাদার মৃত্যুর পর তেমন চাকচিক্য দেখা যায়নি পরীর জন্মদিনে। কারণ তাঁর দাদুই ছিলেন একমাত্র অভিভাবক। তাই স্বাভাবিক ভাবেই দাদুর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন পরীমণি। তাই গতবছর জন্মদিনটা পালন করেননি তিনি। তবে এবছরও সাদামাটা ভাবেই কাছের মানুষদের নিয়ে জন্মদিনের প্রথমi8 কেক কাটলেন তিনি। তবে লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মধ্যরাতেই কেক কেটেছেন। কিন্তু তিনি শুটিং সেটে ছিলেন কিনা তা জানা যায়নি। কারণ জাঁকজমক-পূর্ণ আয়োজন না করলেও কাছের কিছু বন্ধুবান্ধবদের সান্নিধ্যে কেক কেটেছেন পরীমণি।

এ সময় এই নায়িকা ফেসবুক লাইভে এসে বলেন, ‘আসলে আমি একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনও পরিকল্পনাই ছিল না। কারণ আমার কাছের মানুষদের হারিয়ে একা। প্রতিবছর তাঁদের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু দাদু আর নেই। ভেবেছিলাম অংকের দিনটা যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে দূরে কোথাও একান্তে সময় কাটাবো কিন্তু আমার প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দেবে এমন ভাবতে পারেনি।’ সঙ্গে এদিন অভিনেত্রী আরও একটি সুখবর দিলেন। কারণ ফেসবুকে ১৬ মিলিয়ন ভক্তের অধিকারী তিনি। একই সঙ্গে সেলিব্রেশন করলেন অভিনেত্রী। আর ফেসবুকে লাইভ করার উদ্দেশ্য, তিনি শুধু নিজের ভক্তদের নয়, ১ কোটি ছয় লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে চেয়েছেন। আগামীতে দেখা যাবে ওয়েবসিরিজে। এর মাধ্যমেই তিনি ওয়েব সিরিজে ডেবিউ করলেন। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। এছাড়া শিগগিরই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?