প্রয়াত ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ফারুক, মঙ্গলবার শেষকৃত্য

জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন তিনি। তবে অভিনয় থেকে অবসর নিয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢালিউড ইন্ডাস্ট্রির মন খারাপ। অভিভাবক হারাল ঢাকাই সিনেমা জগত। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেতা তথা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গিয়েছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢালিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ৮ মাস। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে রওশন হোসেন পাঠান শরৎ। বাংলাদেশে এখনও অভিনেতার মৃতদেহ পৌঁছয় নি। ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে দেশে আনা হবে। সূত্রের খবর, দুই বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছিলেন এই অভিনেতা।

২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেলে সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। ছিল শরীরের বেশ কিছু জটিলতা। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমায় ডেবিউ করেন তিনি। পাঁচ দশকের বেশি সময় ঢাকাই ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন অভিনেতা। সিঙ্গাপুর থেকে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। জানা গিয়েছে, একাধিক আনুষ্ঠিকতার মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হবে অভিনেতাকে। এরপর শেষে গাজীপুরের কালীগঞ্জের গ্রামের বাড়ির তাঁর পারিবারিক করবস্থানে সমাহিত করা হবে। 

সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ঢাকায় পৌঁছবে ফারুকের মরদেহ। ফারুকের মরদেহ বিমানবন্দর থেকে প্রথমে শহীদ মিনারে নেওয়া হবে, সেখান থেকে মরদেহ আনা হবে এফডিসিতে। এরপর গুলশান আজাদ মসজিদ হয়ে কালীগঞ্জে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’ ইত্যাদি।

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

সংবিধান দিবসে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক