ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মহম্মদ আলী জিন্নার ছবি রাখা নিয়ে তুলকালাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরেই বাঙালি নিধন যজ্ঞের হোতার ছবি ছিঁড়ে কুচিকুচি করে ফেলেছিল এক পড়ুয়া। আর তার কিছুক্ষণের মধ্যে একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর দোসর তথা ‘রাজাকার’ বাহিনীর প্রধান গোলাম আযমকে জুতো পেটা করার ছবি টাঙিয়ে দিল ছাত্র ফেডারেশনের সদস্যরা। জিন্নার ছবি যে জায়গায় লাগানো ছিল, সেই জায়গায় ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আযমকে জুতোপেটা করার ছবি লাগানো হয়েছে।

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালা সংস্কারের পরে খুলে দেওয়া হয়। তাতে দেখা যায়, বাদ পড়েছেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ ঠাঁই পেয়েছেন বাঙালি নিধনের হোতা মহম্মদ আলী জিন্না। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। ডাকসুর নেতৃত্বে থাকা মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের নেতাদের এমন বেআক্কেলে কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন সাধারণ পড়ুয়ারা। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের জনক মুহাম্মদ আলী জিন্না তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণের উপর জোরপূর্বক উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলেন। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ ভাষায়  বলেছিলেন, ‘উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’। তৎকালীন পাকিস্তানের ৫৬ ভাগ বাংলা ভাষাভাষী জনগণ এর  বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রক্ত দিয়ে বাংলা ভাষার দাবি আদায় করেছিল। যেই ব্যক্তি বাঙালিদের উপর নিপীড়নের বীজ বপন করেছিলেন, তার ছবি ডাকসুর সংগ্রহশালায় স্থান পাওয়ার মানে হল বাঙালীর মুক্তিসংগ্রামকে মুছে ফেলার চেষ্টা। অপরদিকে শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা। এদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস থেকে তাকে মুছে ফেলা সম্ভব নয়। স্বাধীনতার পর তার শাসনামল নিয়ে নির্মোহ পর্যালোচনা হতে পারে, কিন্তু তাকে জোর করে মুছে ফেলার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল।’

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নার ‘বিতর্কিত’ ছবি সাঁটানোর নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দল বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের তরফে বলা হয়েছে, ‘শিবির নিয়ন্ত্রিত ডাকসুর এই পরিষদ শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে বিসর্জন দিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি তাদের প্রচ্ছন্ন অনুরাগ ও ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে।’ এদিন দুপুর আড়াইটা নাগাদ ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নার তিনটি ছবি ছিঁড়ে ফেলেন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। তাঁর কথায়, ‘এদেশের ভাষা আন্দোলনের আসল নায়কদের বাদ দিয়ে পাকিস্তানের জাঁদরেল জিন্নাহর ছবি কেন ডাকসু রেখেছে তার জন্য প্রশাসন ও ডাকসুর নেতাদের জবাব দিতে হবে। যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সে জিন্নাহকে কীভাবে এখানে রাখে? ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব জায়গায় রক্তগঙ্গা দিয়েছে। এখানে থাকতে হবে ভাষা আন্দোলনের নায়ক আবুল কাসেমের (ছবি)। এখানে থাকবে শেখ মুজিবুর রহমান, মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।’

জিন্নার ছবি ছেঁড়ার ঘন্টা খানেকের মধ্যেই সংগ্রশালায় লাগানো হয় গোলাম আযমকে জুতোপেটার ছবি। ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে ওই ছবি টানানো হয়। এ বিষয়ে অর্ক বড়ূয়া বলেন, ‘ডাকসু কারও বাপের না। ইতিহাসকে একপক্ষীয়ভাবে উপস্থাপন কেউ মেনে নেবে না। আর গোলাম আযমেরা ৭১–এ যা করেছেন, তার ফলে ৮০ তে তাঁকে মানুষ জুতাপেটা করেছে। আমরা এ দেশের আপামর মানুষের সেই ইতিহাস সংরক্ষণ করেছি।’

 

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে