বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল নেপাল, কারণ গুরুতর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের জেরে বড় ধাক্কা খেল বাংলাদেশ। নেপালে থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। গত ২৬ অগস্ট ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় একাধিক জলবিদ্যুৎ প্রকল্প এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরেই বাংলাদেশে বিদ্যুৎ রফতানি কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত নেপালের দুটি জলবিদ্যুৎ প্রকল্পই বন্যার কবলে পড়েছে। ফলে বর্তমানে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানির পরিমাণ শূন্যের কাছাকাছি। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বিকল্প কোনও প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর অনুমতি চেয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্ষাকালে নেপালের নদীগুলিতে জলের প্রবাহ বেড়ে যাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। নিজেদের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রফতানি করে নেপাল। গত কয়েক বছরে বর্ষায় নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করেছে। কিন্তু এবারের দুর্যোগে উৎপাদন নেমে এসেছে প্রায় ৬৫০ মেগাওয়াটে।  

আরও পড়ুন: বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে নেপাল, ভারত ও বাংলাদেশের বিদ্যুৎ কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু হয়। সেই চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। পরে আরও ২০ মেগাওয়াট যোগ করার বিষয়ে সম্মতও হয়েছিল। তবে ভারতীয় সঞ্চালন ব্যবস্থা ব্যবহারের অনুমোদন এখনও মেলেনি। চিলিমে প্রকল্প থেকে ২১.৪ মেগাওয়াট এবং ত্রিশূলী প্রকল্প থেকে ১৮.৬ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর জন্য অনুমোদন ছিল। কিন্তু বন্যায় এই দুই প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। শুধু এই দুটি নয়, নেপালের আরও একাধিক জলবিদ্যুৎ প্রকল্প বিপর্যয়ের মুখে পড়েছে। বন্যার পর মোট ১২টি প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল