বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আনন্দের পরিবেশ এক লহমায় বদলে গেল। বাড়িতে বোনের বিয়ে। আত্মীয়স্বজন ভর্তি। তাই তাদের খাওয়ার বন্দোবস্থ করতে বাজারে গিয়েছিল ভাই। কিন্তু বাজার শেষে আর ফেরা হল না বাড়ি। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল। নিথর দেহ ফিরল বাড়ি। আর ওই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। বিয়েবাড়ি নিমিষে পরিণত হল শোকস্তব্ধ নীরব পুরীতে।

পুলিশ জানিয়েছে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয়ঘরিয়া পাড়ার বাসিন্দা ছায়েদুল হক ফনির কাকার মেয়ের বিয়ের অনুষ্ঠান শুক্রবার। তাই বৃহস্পতিবার (৬ অগস্ট) বাড়ির প্রবীণদের সঙ্গে বিয়ের কেনাকাটা করতে বারৈয়ারহাটে গিয়েছিল। বাজার শেষে বারৈয়ারহাট থেকে রিকশায় চেপে বাড়ি ফিরছিলেন। মাঝ রাস্তায় চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফনির মৃত্যু হয়। র্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফনির মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকি‍ৎসকরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ফনির।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর নোমান জানান, ‘মানবিক কারণে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।’ বোনের বিয়ের বাজার করতে গিয়ে ফনিরকে যে নিথর-স্পন্দনহীন অবস্থায় ফিরতে হবে, তা মানতে পারছেন না আত্মীয়স্বজন থেকে বন্ধুবান্ধবরা। বিয়ে বাড়িতে আনন্দের বাদ্যির জায়গায় এখন শুধুই কান্নার রোল।

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের