দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাউলের ছদ্মবেশ ধরেও রক্ষা পেল না সিরিয়াল কিলার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুলিশের চোখে ধুলো দিতে বাউলের ছদ্মবেশ নিয়েছিল। কিন্তু সেই ছদ্মবেশই কাল হলো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘ভাঙ্গা তরী, ছেঁড়া পাল’ শীর্ষক এক বাউল গানের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও দেখে স্থানীয়রা নিশ্চিত হন, গানের মডেল আর কেউ নয়, সিরিয়াল কিলার তথা কুখ্যাত খুনি হেলাল হোসেন সেলিম ওরফে হেলাল। আর র‍্যাবের কাছে সেই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেন তাঁরা। শেষ পর্যন্ত বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে দেশের অন্যতম সিরিয়াল কিলারকে পাকড়াও করেছেন র‍্যাবের সদস্যরা।

বৃহস্পতিবার র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন সাংবাদিক সম্মেলনে জানান, বগুড়ার বাসিন্দা হেলাল হোসেন এক সময়ে ছোটখাটো মুদির দোকান চালিয়ে জীবন নির্বাহ করলেও পরবর্তীকালে অপরাধ জগতে নাম লেখায়। একাধিক ব্যক্তিকে খুন করার পাশাপাশি আরও বেশ কয়েকটি অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে এক পর্যায়ে বাউলের ছদ্মবেশ ধারন করে। বিভিন্ন মাজার ও রেলস্টেশনে পালা করে থাকতে শুরু করে। কেউ যাতে চিনতে না পারে, তার জন্য দাড়ি ও লম্বা চুল রেখে ভোল পাল্টে নেয়।  কিন্তু একটি গানে মডেল হিসেবে অভিনয় করেই নিজের সর্বনাশ ডেকে আনে। বাউল গানের মডেল যে সিরিয়াল কিলার হেলাল, সে সম্পর্কে নিশ্চিত হন স্থানীয় বাসিন্দারা। র‍্যাবের কাছে বিষয়টি জানান তাঁরা। ওই তথ্য পাওয়ার পরেই বাউলের ছদ্মবেশ ধরা হেলালকে ধরতে বিশেষ অভিযান শুরু হয়। বেশ কয়েক মাস বাদে সাফল্য পাওয়া গিয়েছে। কিশোরগঞ্জের বৈরব রেলস্টেশন থেকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে সিরিয়াল কিলার হেলালকে।’

র‍্যাবের মুখপাত্র জানান, হেলালের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ছাড়াও আরও দুটি মামলা রয়েছে। তার মধ্যে ২১ বছর আগে ২০০১ সালে বগুড়ার চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলায় যাবজ্জীবনের সাজা হয়েছিল তার। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সেলিম দুর্ধর্ষ হেলাল নামে পরিচিত ছিল।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ