হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে-পুড়িয়ে মারার ঘটনায় তিন ইসলামি জঙ্গি গ্রেফতার

শরিয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা তথা হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্রদাসকে পিটিয়ে-আগুন পুড়িয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল র‍্যাব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শরিয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা তথা হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্রদাসকে পিটিয়ে-আগুন পুড়িয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল র‍্যাব। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত। সংখ্যালঘুদের ওপরে হামলা ক্রমাগত বেড়েই চলেছে। হিন্দু যুবক দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারার পরে হিন্দু ব্যবসায়ী খোকন দাসকেও খুন করেছে ইসলামি জঙ্গিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। জায়গায় জায়গায় হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে ইসলামিক জঙ্গিরা। খোকন চন্দ্রদাসকে নিয়ে ৪ জনকে নৃশংসভাবে খুন করা হল।

শনিবার গভীররাতে খোকন দাসের দেহ আনা হয় বাড়িতে। তারপরেই পারিবারিকভাব বাড়ির উঠোনেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। বর্ষবরণের রাতে খোকন দাসকে মারধর করে জ্বালিয়ে মারার চেষ্টা করেছিল ইসলামি জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়। শনিবার রাতে তাঁর দেহ দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন পরিবারের লোকজন। ৪ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের ধরতে না পারায় ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। অবশেষে রবিবার (৪ জানুরারি) সকালে র‍্যাব-১৪–এর একটি দল কিশোরগঞ্জ থেকে খোকন চন্দ্র দাস হত্যা মামলার তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ডামুড্যা উপজেলার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সর্দার (২৫)।

অবশ্য মৃত্যুর আগে খোকন এই হামলার সঙ্গে সম্পর্কিত দুজনের নাম বলে গিয়েছেন। একজন কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান এবং দ্বিতীয়জন সামছুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা। পুলিশ প্রাথমিক তদন্তে ওই ঘটনায় অংশ নেওয়া আরেকজনের নাম জানতে পারে। ওই ব্যক্তি স্থানীয় শহিদ সর্দারের ছেলে পলাশ সর্দার। তাঁদেরকেই রবিবার গ্রেফতার করেছে র‍্যাব। এই বিষয়ে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানিয়েছেন, গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুর র‍্যাব-৮ ক্যাম্পে আনা হচ্ছে। মৃত খোকন চন্দ্র দাস উপজেলার কেউরভাঙা বাজারের ওষুধ ব্যবসায়ী ও ব্যাঙ্কের এজেন্ট হিসাবে কাজ করতেন। তাঁর হত্যাকাণ্ডের ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এই ঘটনায় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি)

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩