চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করে সাইবোর্ড ঝোলাল BGB

কোনওটায় লেখা, ‘চোরাকারবারির বাড়ি’, আবার কোনওটায় লেখা ‘মাদকব্যবসায়ীর’ বাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাকারবার ও মাদক ব্যবসায় লিপ্তদের একঘরে করতে অভিনব উদ্যোগ নিল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় বেশ কিছু চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে লাল রঙের বোর্ড টাঙিয়ে দিল। তার কোনওটায় লেখা, ‘চোরাকারবারির বাড়ি’, আবার কোনওটায় লেখা ‘মাদকব্যবসায়ীর’ বাড়ি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে রঙ্গ রসিকতায় মেতে উঠলেও বেশ অস্বস্তিতে পড়েছেন যাঁদের বাড়িতে সাইনবোর্ড টাঙানো হয়েছে তাঁরা।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তে গত কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে চোরাকারবার ও মাদক ব্যবসা। অনেকেই অবৈধ ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থে পেল্লাই ও প্রাসাদোপম বাড়ি হাঁকিয়েছেন। অর্থের জোরে এলাকায় কার্যত দাদাগিরি দেখিয়ে চলছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও দুই অবৈধ ব্যবসার পাণ্ডাদের নাগাল পায়নি সীমান্ত রক্ষী বাহিনী। শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীদের উপরে চাপ বাড়াতে অভিনব রাস্তায় হেঁটেছেন বাহিনীর শীর্ষ আধিকারিকরা। সামাজিকভাবে ওই সব ব্যবসায়ীকে ‘একঘরে’ করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাড়ির সামনে সাইনবোর্ড টাঙানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

হবিগঞ্জে কর্মরত বিজিবি’র ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামাউন নবী চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এলাকায় যারা চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাঁদের তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী প্রত্যেকের বাড়ির সামনে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে। সামাজিকভাবে চাপপ্রয়োগ করতে ও এলাকার বাসিন্দাদের কাছে তাদের কুকর্মের পর্দাফাঁস করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ে সাধারণ মানুষ কিছুটা থমকে দাঁড়ান ও ঘৃণা প্রকাশ করেন।’ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বাড়ির সামনে টাঙানো সাইবোর্ড না খোলার জন্যও হুঁশিয়ারি দিয়েছেন বিজিবির ৫৫ নম্বর ব্যাটেলিয়নের অধিনায়ক। বিজিবি’র টাঙানো লাল রঙের সাইনবোর্ড খুলে ফেললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…