দুর্গাপুজোর বোধনের দিনেই চলে গেলেন প্রথিতযশা সাংবাদিক তোয়াব খান

শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আনন্দের দিনেই দুঃখের খবর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগার পরে না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের বরেণ্য সাংবাদিক তথা দৈনিক বাংলার সম্পাদক  তোয়াব খান (Toab Khan)। আজ শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। প্রয়াত তোয়াব খানের (Toab Khan) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ (President Abdul Hamid), প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina)। বরেণ্য সাংবাদিকের (Toab Khan) কন্যা তানিয়া খান বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি ফিরলেই তোয়াব খানের শেষকৃত্য সম্পন্ন হবে।  

দীর্ঘ সাত দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তোয়াব খান (Toab Khan)। ১৯৫৩ সালে সাপ্তাহিক ‘জনতা’য় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর দু’বছর বাদে যোগ দেন দৈনিক সংবাদ-এ।  ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Bangabandhu Sheikh Mujibur Rahman) আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সামিল হন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন। তাঁর উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হয় ‘পিণ্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান। 

দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান পত্রিকার নাম বদলে রাখা হয় দৈনিক বাংলা। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Bangabandhu Sheikh Mujibur Rahman) প্রেস সচিবের দায়িত্ব সামলান। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি। ‘দৈনিক জনকন্ঠ’ পত্রিকা প্রকাশের সময় থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন তোয়াব খান (Toab Khan)। ২০১৬ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে ‘একুশে পদক’-এ (Ekushe Padak) সম্মানিত করা হয়।

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির