আসিম মুনির ঘনিষ্ঠ সেনা কর্তা কামরুল হাসানকে সরালেন তারেক

সেনার শীর্ষপদ থেকে সরানো হয়েছে জামায়াতের ঘনিষ্ঠ দুই আধিকারিককে। প্রথমত জামায়েত ঘনিষ্ঠ প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসানকে সেনা থেকে সরিয়ে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠানো হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের মসনদে বসেই খেলা শুরু তারেক রহমানের। গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। আর মসনদে বসেই দেশের সেনাবাহিনীকে ‘রাজাকার’ মুক্ত করা শুরু করলেন তারেক রহমান। দেশের সেনাবাহিনীর শীর্ষপদে একাধিক রদবদল করা হয়েছে। পাশাপাশি সেনার শীর্ষপদ থেকে সরানো হয়েছে জামায়াতের ঘনিষ্ঠ দুই আধিকারিককে। প্রথমত জামায়েত ঘনিষ্ঠ প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসানকে সেনা থেকে সরিয়ে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠানো হচ্ছে। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবেও কুখ্যাত তিনি। অন্যদিকে ডিজিএফআইয়ে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে বিদেশে মন্ত্রকে বদলি করা হয়েছে। জাহাঙ্গীর আলমও জামায়েত ঘনিষ্ঠ।

মুলত, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলে চিফ অফ জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ডিজিএফআই প্রধান পদে এসেছে নতুন মুখ। সুতরাং প্রধানমন্ত্রী হয়েই সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের পুরোনো আধিকারিকদের বদলি করা হল। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনা সদর দফতর থেকে এই সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে। এই পদে আগে যিনি ছিলেন অর্থাৎ সিজিএস লেফট্যানেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসর নিয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে।

অন্যদিকে জামায়েত ঘনিষ্ঠ বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল তথা আসিম মুনির ঘনিষ্ঠ এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে বিদেশ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) বর্তমান পরিচালক তথা জামায়েত ঘনিষ্ঠ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সরিয়ে নতুন মহাপরিচালক করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে। তাঁকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।  আর মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে খুলনায় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। আর এই দায়িত্বে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট