‘স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করুন’, জামায়াতকে আচমকা নিশানা মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিজয় দিবসের প্রাক্কালে শরীর থেকে ‘রাজাকারের’ জোব্বা খোলার মরিয়া চেষ্টা চালালেন মোল্লা মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ডিসেম্বর) শহদি বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক বার্তায় একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতিহত করার ডাক দিলেন। বার্তায় তিনি বলেছেন, ‘স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য’। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি খান সেনাদের নারকীয় হত্যাযজ্ঞ চালাতে সাহায্য করেছিল জামায়াত ইসলামী। আল-বদর, আল শামসের মতো খুনি বাহিনী তৈরি করে কয়েক লক্ষ বাঙালিকে খুন করার পাশাপাশি মহিলাদের ধর্ষণের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড সংগঠিত করেছিল। জামায়াত ইসলামীর কট্টর সমর্থক ও রাজাকার বাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক মোল্লা ইউনূস আচমকি কেন নিজের দলকে কাঠগড়ায় তুললেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র দুই দিন আগে ভারতীয় বাহিনীর হাতে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাঙালিকে মেধাশূন্য করার নারকীয় খেলায় মেতে উঠেছিল পাক সেনাবাহিনী ও জামায়াত ইসলামীর খুনিরা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে শহিদুল্লাহ কায়সার, রাশিদুল হাসান-সহ বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকদের বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছিল। তার পরে মিরপুর ও রায়েরবাজারে গণকবর দিয়েছিল। বাঙালি বুদ্ধিজীবিদের বধ্যভূমি হয়ে উঠেছিল মিরপুর ও রায়েরবাজার।

শহিদ বুদ্ধিজীবি দিবসের প্রাক্কালে বিভিন্ন সংবাদমাধ্যমে এক বার্তা পাঠিয়ে তা প্রচারের নিদান দিয়েছেন মোল্লা ইউনূস। ওই বিবৃতিতে নিজেকে আচমকাই মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণের চেষ্টা চালিয়েছেন নব্য রাজাকার বাহিনীর প্রধান। দু’লাইনের বার্তায় মোল্লা ইউনূস বলেছেন, ‘শহিদ বুদ্ধিজীবি দিবসে আমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যে কোনও চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’ উল্লেখ্য, গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের পরে ৮ অগস্ট অবৈধভাবে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়েই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার নোংরা খেলা শুরু করেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও বাঙালি নিধনে মেতে ওঠা রাজাকারদের আর্থিকভাবে সহায়তা করা ইউনূস। উপদেষ্টা পদে মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি চরদের পাশাপাশি নাহিদ ইসলাম-মাহফুজ আলম-আসিফ মাহমুদের মতো হিযবুত তাহরীর জঙ্গিদের নিয়োগ করেছেন। গতকাল শুক্রবারই (১৩ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির সরাসরি মোল্লা ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। পরিণতি ভাল হবে না।’ আর ওই হুঁশিয়ারির পরেই ডিগবাজি খেয়ে স্বাধীনতা বিরোধী জামায়াতকে প্রতিহতের ডাক দিয়েছেন তিনি।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের