রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসাবে দায়িত্ব পেলেন কলকাতা দূতাবাসের প্রাক্তন আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষোভ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসাবে নিয়োগ করা হল অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সরওয়ার আলমকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সারওয়ার ১৯৮৪ সালের বিসিএস তথ্য ক্যাডারের আধিকারিক হিসাবে কর্মজীবন শুরু করেন। নব্বইয়ের দশকে স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র তথ্য আধিকারিক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। খালেদা জিয়ার উপ প্রেস সচিবেও ছিলেন। খালেদা জিয়া জমানার শেষ দিকে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে দ্বিতীয় সচিব (তথ্য ও সংস্কৃতি)  হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। শেখ হাসিনার প্রথম জমানায়ও দীর্ঘদিন কলকাতা উপদূতাবাসে ছিলেন।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সারওয়ার আলমকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরে আবার সেই নিয়োগ বাতিল করা হয়। দেশের জাতীয় দৈনিক ‘কালের কণ্ঠ’কে দেওয়া সাক্ষা‍ৎকারেই তাঁর কোনও প্রেস উইং নেই বলে জানিয়েছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘তদারকি সরকারের সময় তার প্রেস দফতরের সবাইকে বাদ দেওয়া হয়। এরপর থেকে প্রেস দফতরে কেউ ছিলেন না।’ ওই সাক্ষাৎকারে একটি ঘটনার উদাহরণ দিয়ে রাষ্ট্রপতি বলেন, “একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে জেতার পর পুরো কমিটির সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। আমি সাংবাদিকবান্ধব মানুষ হিসেবে তাঁদের সঙ্গে দেখা করি। খুবই সাধারণ একটা সাক্ষাৎ ছিল। আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটোসেশন হয়। ওই ঘটনা পরদিন কয়েকটি পত্রিকায় প্রকাশ হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা স্বাভাবিকভাবে নেয়নি। জোর করে ওঁরা খুঁজতে থাকল যে বঙ্গভবনের প্রেস উইংয়ের কে এই কাজটা করেছে। আসলে প্রেস উইংয়ের কেউ তো এই কাজ করেনি। আমি নিজেই সাংবাদিকদের চিঠি পেয়ে তাঁদের আসতে বলেছিলাম। কিন্তু তারা অত্যন্ত নির্লজ্জভাবে প্রেস সচিব, উপ প্রেস সচিব এবং সহকারী  প্রেস সচিবকে তাড়িয়ে দিল।’

 

‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

অভিষেকের তাণ্ডব, কিউয়ি বোলারদের বেধড়ক পিটিয়ে ১৫ বলেই অর্ধশতরান

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন