বিদেশ মন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি

মঙ্গলবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন রাশেদ।

Share:

  • নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হত্যার হুমকি পেলেন বিদেশ মন্ত্রী (Foreign Minister) এ কে আবদুল মোমেনকে (A K Abdul Momen) ৪৮ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের জন্য নোটিশ পাঠানো আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ (Irshad Hossain Rashed)। দেশ এবং বিদেশের একাধিক নম্বর থেকে ফোন করে ওই হত্যার হুমকি দেওয়া হয়েছে দাবি করে মঙ্গলবার শাহবাগ থানায় (Shahbag Police Station) সাধারণ ডায়েরি (General Diary) করেছেন রাশেদ (Irshad Hossain Rashed)। হুমকি ফোন পাওয়ার পরে এতটাই আতঙ্কে রয়েছেন যে অচেনা কোন নম্বর থেকে ফোন এলে ধরছেন না।

গত ১৮ অগস্ট জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন (A K Abdul Momen) জানিয়েছিলেন, ‘শেখ হাসিনা সরকারকে (Sk. Hasina Government) ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছেন।’ তাঁর ওই মন্তব্য নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। দেশের নির্বাচনে বিদেশি শক্তির সাহায্য চাওয়ার জন্য শনিবার বিদেশ মন্ত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ (Irshad Hossain Rashed)। ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে অপসারণ চেয়ে আদালতে মনামলা করা হবে বলেও ওই আইনি নোটিশে উল্লেখ করেছিলেন তিনি।

এদিন সংবাদমাধ্যমকে ইরশাদ হোসেন রাশেদ (Irshad Hossain Rashed) জানান, ‘নোটিশ পাঠানোর পর ওইদিন রাত থেকেই বিভিন্ন দেশি-বিদেশি নম্বর থেকে কল আসছে। রিসিভ করলে বিভিন্ন গালিগালাজ করা হচ্ছে। আজ সকালেও একজন অজ্ঞাতপরিচয়ধারীর ফোন আসে। ফোনের ওপাশে থাকা ব্যক্তি শাসানি দিয়ে বলে ‘সমস্যাটা দ্রুত সমাধান করবি কি না? গুলি করে মেরে ফেলব তোকে’। আমি তাকে জিজ্ঞেস করি, কে আপনি? উত্তরে ওপাশ থেকে বলা হয়- ‘গুলি করে মাইরা ফেলাই’ এটাই নাম। ওই হুমকি ফোন পাওয়ার পরেই দুপুরে শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক