অবৈধভাবে ছবি ব্যবহারের অভিযোগে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি শাকিবের

মেয়াদ না বাড়িয়ে ওই প্রতিষ্ঠান শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে, তাই তিনি প্রতিষ্ঠানের কাছে ৪ কোটি টাকা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সুপারস্টার শাকিব খান। বাংলাদেশের কিং খান বলেই পরিচিত তিনি। পেশাগত জীবনের চাইতেও ব্যক্তিগত জীবনের দিক দিয়ে তিনি বেশি চর্চিত। কখনও প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ছড়াচ্ছে আবার কখনও দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গে আর সম্পর্ক রাখবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। আবার কখনও ধর্ষণকাণ্ডেও তিনি নাম জড়াচ্ছেন, সুতরাং তিনি সব সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে এবার নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা। সৌজন্যে অভিনেতার ছবি বিনা অনুমতিতে ব্যবহার করে ফাঁদে পড়ল এসএমসি ওরস্যালাইন-এন প্রতিষ্ঠান।

অভিনেতা এই অভিযোগ তুলে, প্রতিষ্ঠানের কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশ সংবাদ সূত্র অনুযায়ী, মেয়াদ না বাড়িয়ে ওই প্রতিষ্ঠান শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে, তাই তিনি প্রতিষ্ঠানের কাছে ৪ কোটি টাকা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। রিপোর্ট অনুসারে, গত ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ‘এসএমসি ওরস্যালাইন-এন’এর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল। কিন্তু পরে তারা ওই চুক্তির মেয়াদ না বাড়িয়েই অভিনেতার অভিনীত বিজ্ঞাপনগুলি টেলিভিশন শোয়ের ফাঁকে ফাঁকে ব্যবহার করা হচ্ছে।

বুধবার এ বিষয়ে একজন আইনজীবী বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শাকিব খানের ব্র্যান্ডমূল্য ও অনুমতি ছাড়া ৬ মাস ধরে এসএমসি ওরস্যালাইন-এন বিজ্ঞাপনটি প্রচার করায় ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সাত দিন সময় দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ থেকে এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছিলেন শাকিব খান।

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী