বিস্ফোরক অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে, অনুদানের টাকা নিয়েও ছবি করেননি

Share:

নিজস্ব প্রতিনিধি :  মেগাস্টারের আরেক নাম শাকিব খান। অভিনয়ের পাশপাশি ব্যক্তিগত প্রযোজনা সংস্থাও আছে তাঁর। এই প্রযোজনা সংস্থা থেকে সিনেমাও বানিয়েছেন তিনি। সিনেমা বানানোর জন্য নাকি সরকারের কাছ থেকে অনুদানও নিয়েছিলেন শাকিব। নিয়ম মত নির্দিষ্ট সময় অনুযায়ী শাকিব খানের সিনেমা বানানোর কথা এবং এই ছবি সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। দীর্ঘদিন হয়ে গেলেও সিনেমাটি এখনও বানান নি শাকিব। এমনকি সময় বাড়ানোর জন্যও সেরকম কোনো আবেদন করেন নি।

২০২১-২২ অর্থবছরে আওয়ামী সরকারের কাছ থেকে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লক্ষ টাকার অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক সরকারের কাছ থেকে তুলে নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরু করেননি শাকিব।

ওই একই বছরে ১৯টি সিনেমা অনুদান পেয়েছিল। এরমধ্যে অনেকগুলো মুক্তি পেয়েছে ও বেশ কিছু সিনেমার শুটিং শেষ। একটি  জমা আছে সেন্সর বোর্ডে। একই বছর ১৯ সিনেমার মধ্যে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন। অভিনেত্রী অপু সিনেমাটি তৈরি করে মুক্তিও দিয়েছেন। কিন্তু শাকিব এখনও কাজ শুরু করেননি। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে অনুদানের শর্ত তথা রাষ্ট্রীয় নিয়ম-কানুন মানেন নি তিনি।

২০২৩ সালে নির্মাতা হিমেল জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে ‘মায়া’র শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম। কিন্তু এখন পরিচালক জানান, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে কি আর হচ্ছে না সরকারি অনুদানের সিনেমাটির কাজ?

যদিও এর কোন উত্তর মেলে নি হিমেলের কাছে। তিনি মায়ার বিষয়টি প্রযোজক শাকিব খানের ওপর ছেড়ে দিয়ে বলেন, ‘এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এই সিনেমা নিয়ে কী করবেন এটা একমাত্র তাঁর সিদ্ধান্ত।’

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের