ছেলেকে ভোট দিতে নাতির কোলে চেপে ভোটকেন্দ্রে হাজির ১১০ বছরের সূর্যবানু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে ভোটগ্রহণের দিনে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল কালিয়াকৈর। শতবর্ষ পেরোনো প্রবীণ নারী সূর্যবানু নাতির কোলে ভর করেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে হাজির হন। বয়স ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই দৃশ্য উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হতেই কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে থাকে। এর মধ্যেই সবার নজর কাড়েন প্রায় ১১০ বছর বয়সী সূর্যবানু। নাতি সুলাইমানের কোলে করে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। বয়সের ছাপ মুখে স্পষ্ট থাকলেও তার চোখে-মুখে ছিল দৃঢ়তা ও আত্মবিশ্বাস। সকাল ৮টার আগেই তিনি কেন্দ্রে পৌঁছে  লাইনে দাঁড়ান। জানা যায়, সূর্যবানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি এলাকার একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রে ঢোকার সময় উপস্থিত ভোটার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন। পরে নাতির কোল থেকে নেমে তিনি নিজেই ভোটকক্ষে প্রবেশ করে দেন। ভোট দেওয়ার পর বেরিয়ে এসে তিনি ছেলের জন্য প্রার্থনা করেন  এবং দেশের মানুষের কল্যাণ কামনা করেন।

সূর্যবানু সাংবাদিকদের জানান, তিনি চান তার ছেলে যেন মানুষের সেবা করতে পারেন। নাতি সুলাইমান বলেন, পীরের টেক এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে তারা কেন্দ্রে আসেন। গাড়ি ভেতরে নেওয়া সম্ভব না হওয়ায় দাদিকে কোলে করেই ভেতরে নিয়ে যেতে হয়।সূর্যবানুর উপস্থিতিতে ভোটকেন্দ্রে আবেগঘন পরিবেশ তৈরি হয়। অনেকেই তার সঙ্গে কথা বলেন, সালাম জানান এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। তরুণ ভোটারদের কাছেও তিনি হয়ে ওঠেন অনুপ্রেরণা। স্থানীয় বাসিন্দারা জানান, এত প্রবীণ বয়সে ভোেট দিতে আসা সত্যিই বিরল ঘটনা। এদিকে গাজীপুরের পাঁচটি আসনেই সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলতে থাকে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট