বাংলাদেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জনরোষের ভয়ে সোমবার দুপুরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই বঙ্গভবন থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশে রওনা হন তিনি। সেনা সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পরে দিল্লি থেকে লন্ডন কিংবা ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু তাঁকে সেই সুযোগ দেননি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এদিকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দখল নিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুধু তাই নয়, গোটা রাজধানী চলে গিয়েছে ক্ষুব্ধ জনতার দখলে। যদিও সাধারণ মানুষকে হিংসার পথ ছেড়ে শান্তির পথ বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। এদিন দুপুরে সেনা সদর দফতরের তরফে এক বার্তায় জাতির উদ্দেশে সেনাপ্রধানের ভাষন পর্যন্ত সাধারণ মানুষকে ধৈর্য্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল রবিবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ রক্তাক্ত হওয়ার পরেই নড়েচড়ে বসেন সেনাপ্রধান। সূত্রের খবর, এদিন সকালেই এক ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার জন্য শেখ হাসিনাকে সময় বেঁধে দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। নির্ধারিত সময়সীমার মধ্যে ইস্তফা না দিলে পরিণতি ভাল হবে না বলেও হুমকি দেন তিনি। আর তার পরেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে ইস্তফা পেশ করেন শেখ হাসিনা। শর্ত অনুযায়ী, তাঁকে নির্বিঘ্নে ও নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দেন সেনাপ্রধান। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সেনা সদর দফতরে বিরোধি রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান।

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি