এই মুহূর্তে

প্রিয়জনকে হারালেন শেখ হাসিনা, শেষ বারের মতো মুখও দেখতে পেলেন না

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রিয়জনকে হারালেন আওয়ামী লীগ সুপ্রিমো তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ বার কাকাকে চোখের দেখাও দেখতে পেলেন না। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। যিনি সম্পর্কে শেখ হাসিনার কাকা ছিলেন। ২০২৪ সালের বাংলাদেশে সরকার বিরোধী ছাত্র আন্দোলনের সময়েই পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তার পর থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। তাই শেষবার কাকার দর্শন পেলেন না শেখ হাসিনা। জানা গিয়েছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ হাসিনার কাকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা নাগাদ একটি অ্যাম্বুলেন্সে করে কবির হোসেনের মরদেহ ঢাকা থেকে তাঁর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামে পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন তাঁর আত্মীয়-স্বজনরা। তাঁর মরদেহ টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাখা হয়েছিল। সেখানে তাঁকে ‘গার্ড অব অর্নার’ দেওয়া হয়। তারপর সেখানে অনুষ্ঠিত হয় জানাযার নামাজ। যেখানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপু। পাশাপাশি তাঁর পরিবারের আত্মীয়রাও ছিলেন। এরপরেই বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে তাঁর বাবা-মার পাশে কবর দেওয়া হয়। যার ফলে তাঁর গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়ে।

১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন শেখ কবির হোসেন। তাঁর বাবা ছিলেন খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। আর তাঁর আপন তুতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা শেখ হাসিনার বাবা। কবির হোসেন পর্যটন কর্পোরেশন ও সোনালী ব্যাঙ্কে চাকরি করতেন। তবে ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। তিনি ২০১৩ সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে ১৩ বছর রাজত্ব করেছেন। তবে ২০২৪ সালের ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি এই পদ থেকে পদত্যাগ করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ