মুসলিম হয়ে কি ট্যাটু করা উচিত? বিতর্কিত পোস্টে কাকে ঠুকলেন অপু বিশ্বাস?

মুসলিম হয়ে শরীরে 'উল্কি' (Tattoo) আঁকা কি সঠিক? সমাজ মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিলেন ঢাকাই সিনেমার প্রখ্যাত নায়িকা অপু বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুসলিম হয়ে শরীরে ‘উল্কি’ (Tattoo) আঁকা কি সঠিক? সমাজ মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিলেন ঢাকাই সিনেমার প্রখ্যাত নায়িকা অপু বিশ্বাস। তথা সুপার স্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী। শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে-সংসার নিয়ে একসময় কম আলোচনা হত না। যদিও শাকিব খান আবারও বিয়ে করেছেন ঢাকাই সিনেমার আর এক নায়িকা শবনম বুবলীকে। কিন্তু তাঁর সঙ্গেও তিনি থাকেন না। যাই হোক, সদ্য শেষ হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। নতুন প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। এই আবহে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল সামাজিক মাধ্যমে একটি বেফাঁস পোস্ট করলেন অভিনেত্রী অপু বিশ্বাস।

‘ইসলামে ট্যাটু’ প্রসঙ্গ নিয়ে নেটিজেনদের প্রশ্ন ছুঁড়ে দিলেন। পোস্টে লিখলেন, মুসলিম হিসেবে শরীরে ট্যাটু করা কি সঠিক? লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে তিনি লিখলেন। কিন্তু কেন তিনি এমনটা পোস্ট করলেন? সেটাও ক্যাপশনে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, তাঁর ছেলে আব্রাহাম ট্যাটু করতে চাইছে। সেই কারণে একজন মুসলিম হিসেবে এটা কি গ্রহণযোগ্য, তাই ভক্তদের কাছে জানতে চেয়েছেন অভিনেত্রী। তবে এই পোস্টে অনেকে অনেকরকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ইসলামে ট্যাটু নিষিদ্ধ। বাচ্চাদের না করাই ভাল।’ অন্যজন লিখেছেন, ‘বাঁশটা জায়গা মতো দিচ্ছেন অপু।

তবে আব্রামকে ট্যাটু করাবেন না। এটা ইসলামে নিষিদ্ধ। কেন জানি না মনে হচ্ছে, একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছেন। বাঁশটা আপনি তাঁকেই দিচ্ছেন।’তবে ভক্তদের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানান নি অপু বিশ্বাস। আর হঠাৎ ‘ইসলামে ট্যাটু’ নিয়ে কেন প্রশ্ন করছেন তিনি, তাঁর কী উদ্দেশ্য রয়েছে, সে বিষয়টিও পরিষ্কার করেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। আসলে সম্প্রতি নায়িকা বুবলীর শরীরে ট্যাটু দেখা গিয়েছে। তিনি ট্যাটু এঁকেছেন নাকি ওটা ভুয়ো, তা জানা যায়নি। তাহলে কী বুবরীকে ঠুকেই অপু ট্যাটু মন্তব্য করলেন। কেননা ইসলামে ট্যাটু নিষিদ্ধ। আর শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অপু-বুবলীর পাল্টাপাল্টি মন্তব্য চলছেই। দুই নায়িকা পরস্পরকে ভিন্ন ভিন্ন কারণে কটাক্ষ করেই চলেছেন। সেই কারণে বুবলীকে কটাক্ষ করেই এই পোস্টটি লিখলেন কিনা অপু বিশ্বাস? সেটাই প্রশ্ন নেটিজেনদের। প্রসঙ্গত, ইসলামে স্থায়ীভাবে শরীরে ট্যাটু বা উল্কি আঁকা নিষিদ্ধ। ট্যাটু অঙ্কনকারী ও যার শরীরে আঁকা হয়, উভয়কেই অভিশপ্ত বলা হয়। কারণ এটি আল্লার সৃষ্টিতে বিকৃতি সাধন, মানুষের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করার জন্যে দায়ী। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লা মানুষকে সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছেন। কৃত্রিমভাবে শরীরের চামড়ায় পরিবর্তন আনা বা ট্যাটু করা এই সৃষ্টির বিকৃতি। তাই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। বর্তমানে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি।

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ ৩

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ