২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনই ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। আর সেই পরিকল্পনায় তার সঙ্গে ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। দুজনেই মার্কিন গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে পরিচিত। কিন্তু সেনাপ্রধানের ওই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মঈন খান ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিওরিটি ফোর্সের (এসএসএফ) ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল নাজমুল আহসান। খুনের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরেই শেখ হাসিনাকে প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন সেনাপ্রধান। এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) প্রাক্তন এক পরিচালক।

ওই পরিচালকের কথায়, ‘ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশে শেখ হাসিনা সরকারকে উ‍ৎখাতে সক্রিয় হয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। আর এক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। অগস্টের তিন তারিখ থেকে যখন জুলাই আন্দোলনকারী তথা সন্ত্রাসীরা সশস্ত্র বিপ্লবে অবতীর্ণ হয়েছিলেন, ঢাকার দখল পুরোদমে কায়েম করে নিয়েছিলেন, তখন রহস্যময় ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মঈন খানকে হাত গুটিয়ে বসে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি সেনা গোয়েন্দা সংস্থার ত‍ৎকালীন ডিজি মেজর জেনারেল হামিদুল হককে দায়িত্ব দেওয়া হয় আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রেখে গণভবন (শেখ হাসিনার সরকারি বাসভবন) আক্রমণ করার পরিকল্পনা কষতে।  ৪ অগস্ট রাতে খালেদা জিয়ার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা আবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবরকে বিএনপি ও অন্যান্য “সরকারবিরোধী” রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সেনানিবাসে নিয়ে আসারও নির্দেশ দেন।

৫ অগস্ট সকালে ৪৬তম ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ইমরান হামিদকে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পরিবর্তে ঢাকা সেনানিবাসের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন সেনাপ্রধান।  উত্তরা প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার রফিক লাউডস্পিকারে ঘোষণা করতে থাকেন, ‘ঢাকায় কোনও কারফিউ নেই, আপনারা ঢাকায় প্রবেশ করতে পারেন’। আন্দোলনকারীরা প্রথমে এটাকে ফাঁদ বলে সন্দেহ করেছিলেন। পরে সেনা জওয়ানদের আচরণে তাদের ভুল ভাঙে। আশ্বস্ত হয়ে তারা ঢাকায় প্রবেশ করে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫