নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি, রাতের অন্ধকারে এল তুমুল চিৎকার

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সরাসরি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাংলাদেশে যে উদ্ভূত সমস্যা তৈরি হয়েছে তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। হিংসা, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। এমনকী সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং ভিসা সেন্টারগুলিতেও হুমকি দেওয়ার অভিযোগ এসেছে। তার জেরে এখন বহু ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

এই আবহে আলোড়ন পড়ে গিয়েছে বাংলাদেশ হাইকমিশনের দফতরে। কেন এমন ঘটল?‌ তা নিয়ে খোঁজখবর করা শুরু হয়েছে। আর এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মহম্মদ ফয়সাল মাহমুদ বলেন, ‘‌শনিবার রাত ৯ নাগাদ তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে চিৎকার করতে শুরু করে। তারা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে কথা বলছিল। তখন ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ এমন সব স্লোগান পর্যন্ত দেওয়া হয়। এভাবেই তারা মূল গেটের সামনে এসে চিৎকার করে চলে যায়। তবে তারা কোনওরকম শারীরিক হামলা করেনি। কোনও কিছু ছোড়েওনি।’‌

এদিকে বাংলাদেশে লাগাতার হিংসা বেড়ে চলেছে। সেখানে তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুসের সংযম থাকার বার্তা কেউ শুনছে না। সেই আঁচ এবার ভারতে এসে পড়ল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে হাইকমিশনারকে কি হত্যার হুমকি দেওয়া হয়েছিল?‌ এই প্রশ্নের জবাবে মহম্মদ ফয়সাল মাহমুদের জবাব, ‘‌হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে কথা বলছিল। ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। তবে এই কথাগুলি চিৎকার করে বলা হচ্ছিল। কোনও শারীরিক হামলা হয়নি।’‌ পরবর্তী ক্ষেত্রে আরও কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশে সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাংবাদিককে খুন করা হয়েছে। এক ব্যক্তিকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছে। বাদ যায়নি শিশুও। সেখানে নয়াদিল্লির ঘটনার পরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক অফিসার তাঁকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গিয়েছেন। তবে বাড়তি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩