‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘ভাঁড়ে মা ভবানী দশা’। তা সত্বেও ওয়াশিংটনকে খুশি করতে কোষাগার শূন্য করে আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ওই সিদ্ধান্তে উল্লসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়ে মার্কিন মুলুক থেকে বোয়িং কেনার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। শুধু তাই নয়, খুব শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা‍ৎ হবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের তরফে জানানো হয়েছে, গতকাল সোমবার (৩১ অগস্ট) তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি লিখেছেন,বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে, তারা এবং আপনার দেশ নিজেরাই একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনার সিদ্ধান্তের প্রশংসা করে ট্রাম্প লিখেছেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি আমি এইমাত্র পেয়েছি এবং আপনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না।’

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি নতুন বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশের সরকারি সংস্থা বিমান বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ বিমান প্রয়োজন হলে বোয়িংয়ের কাছ থেকে অতিরিক্ত উড়োজাহাজ কিনতে পারবে। অগস্টের শেষ সপ্তাহে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩০ জুলাই তিন দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতের পর আরও ১১টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…