‘খালেদা জিয়ার ফাঁসি চাই’, বাংলাদেশে জামায়াত ইসলামীর মিছিল থেকে উঠল শ্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক বছরেই বদলে গিয়েছে সম্পর্কের রসায়ন। গত বছর জুলাই-অগস্টে্ শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে গলাগলি করতে দেখা গিয়েছিল দুই পাকিস্তানপ্রেমী দল বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাদের। হাসিনার পতনের পর দুই দলের নেতারা যৌথভাবে বিজয় মিছিলেও সামিল হয়েছিলেন। কিন্তু তার পর আচমকাই পট পরিবর্তন। ক্ষমতা দখল করা নিয়ে কার্যত সন্মুখসমরে দুই দল। একদা বন্ধু দুই দলের নেতাদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ। আর এবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ফাঁসির দাবি উঠল জামায়াত ইসলামীর মিছিলে। আর তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। ড্যামেজ কন্ট্রোলে নেমে জামায়াত নেতারা দাবি করেছেন, ‘মুখ ফসকে ওই শ্লোগান বের হয়েছে। শেখ হাসিনার ফাঁসি চাই বলতে গিয়ে খালেদা জিয়ার ফাঁসি চাই বলেছেন কর্মীরা।’ যদিও ওই সাফাই মানতে নারাজ বিএনপি নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, ‘ক্রমশই জনসমর্থন হারিয়ে উন্মাদের দলে পরিণত হয়েছে পাকিস্তানি দোসর জামায়াত ইসলামী।’

কোথায় ঘটেছে ঘটনা?

গতকাল বৃহস্পতিবার (৭ অগস্ট) জয়পুরহাট শহরের প্রধান সড়কে জামায়াত ইসলামী এক মিছিলের আয়োজন করেছিল। ওই মিছিলে শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে স্লোগান দেওয়ার সময় কয়েকজন কর্মী ‘খালেদা জিয়ার ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে শুরু করেন। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।  বিএনপির জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “আমাদের নেত্রী খালেদা জিয়ার প্রতি জামায়াতের মনোভাব কী তা প্রমাণ হয়েছে। এটি কোনও সাধারণ ভুল নয়, এর পিছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য থাকতে পারে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

সমাজমাধ্যমে অনেক নেটা নাগরিক ওই ভিডিও’র নিচে কমেন্ট বক্সে লেখেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের অনেক শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ওই দুঃখ ভুলতে না পেরে এবার বদলা নিতে খালেদা জিয়াকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানানো হয়েছে।।’ সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে জামায়াতের জয়পুরহাট জেলা আমির মাওলানা আব্দুল্লাহ আল-মামুন সাফাই গেয়ে বলেছেন, ‘যে শ্লোগান দেওয়া হয়েছে তা দুর্ভাগ্যজনক খালেদা জিয়ার নাম উল্লেখ সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ভুলবশত ঘটেছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে আরও সতর্ক থাকব।’

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?