‘জোর করে বিবৃতি নেওয়া হয়েছিল’, হাসিনা সরকারের মুখোশ খুললেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানী ঢাকার নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক। শুক্রবার এক যৌথ বিবৃতিতে ৬ সমন্বয়ক জানিয়েছেন, ‘জোর করেই তাঁদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করেছিলেন অপসারিত ঢাকার গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ। ওই বিবৃতি দেওয়ার পরে তাঁদের ছেড়ে দেওয়ার কথা বললেও তা পালন করা হয়নি।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের এদিনের বিবৃতি শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী মনোভাবের পর্দাফাঁস করেছে।

গত ১৯ জুলাই কোটা আন্দোলন দমাতে দেশ জুড়ে কার্ফু জারি করার পাশাপাশি সেনাও মোতায়েন করেছিল সরকার। আর কার্ফু জারির সঙ্গে সঙ্গেই কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম, আবুল বাকের মজুমদার, আসিফ মাহমুদ, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও তাবাসুম নুসরাতকে আটক করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। তার পরে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে গোয়েন্দা শাখার কার্যালয়েই রাখা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তাঁর পোষ্য ভৃত্য তথা ত‍ৎকালীন ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুণ অর রশীদ দাবি করেন, ‘নিরাপত্তার জন্যই কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে আটক করা হয়েছে।’ গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকাকালীনই ছয় সমন্বয়ক এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন।

কিন্তু ওই ভিডিও বার্তা বিশ্বাস করেননি কোটা আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ ছিল, জোর করে নাহিদদের দিয়ে বিবৃতি আদায় করেছে পুলিশ। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গতকাল বৃহস্পতিবারই ৬ সমন্বয়ককে ছেড়ে দেয় ঢাকা পুলিশ। আর তার পরেই এদিন এক যৌথ বিবৃতিতে কোটা আন্দোলনের নেতৃত্বে থাকা ৬ সমন্বয়ক অভিযোগ করেছেন, জোর করে খাবার টেবিলে বসিয়ে প্রাতরাশ করার ছবি তোলা হয়েছিল। সেই সঙ্গে বিবৃতি দেওয়ানো হয়েছিল। বিবৃতিতে সমন্বয়করা বলেছেন, ‘অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে গোযেন্দা পুলিশের হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না। যারা নিরস্ত্র ছাত্র-নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না ৷ আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই।’

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪