আর্জেন্টিনা জিততেই স্বামী রাজের কাছে সাংঘাতিক আবদার করে বসলেন পরীমণি

এখনও বোকার মতো কেঁদে চলেছি। রাজকে বলেছি রাজ, তাড়াতাড়ি আমাকে আর্জেন্টিনা নিয়ে চলো।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাতে বিশ্বজুড়ে চলেছে উল্লাস, ৩৬ বছরের অপেক্ষার অবসান আর্জেন্টিনার। কাপ জিতেছেন মেসি। এই আনন্দ শুধু লিয়োনেল মেসিরই ছিল না, গোটা বিশ্বের ছিল। যদিও এখনও পর্যন্ত ভারত বা বাংলাদেশ কেউই বিশ্বকাপের দরবারে পৌঁছতে পারেনি, কিন্তু তাতে কি, আর্জেন্টিনার জয় মানে গোটা বিশ্বের জয়, সেটাই গতকাল রাতে প্রমাণ করেছেন গোটা ভুবনবাসী। শেষ মুহূর্তে পেনাল্টি গোলের অপেক্ষায় যেন প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের। শাহরুখ, কার্তিকের পাশাপাশি বাংলাদেশেও মেসির ভক্তের অন্ত নেই। বিশেষ করে, অভিনেত্রী পরীমণি যিনি প্রথম থেকেই স্বপ্ন দেখছিলেন আর্জেন্টিনার বিজয়ের।

আদ্যপান্ত মেসির ভক্ত, মাঝরাতে মেসিকে চুম্বন দেওয়া, রাত জেগে মেসির প্রতিটা ম্যাচ সাক্ষী থাকা, স্বামী রাজকে চ্যালেঞ্জ দেওয়া আর্জেন্টিনা জিতলে তাঁকে মেসির সঙ্গে দেখা করাতে নিয়ে যাবেন, আর্জেন্টিনা ফাইনালে উঠলে স্বামীর দল ব্রাজিলের জার্সি পরে ঘোরা, সবটাই করেছেন নায়িকা। সফল হয়েছে তাঁর প্রার্থনা। কিন্তু আনন্দের বদলে কেঁদে আকুল কেন পরীমণি? মেসির হাতে কাপ দেখে আনন্দে কেঁদে ফেলেছিলেন পরীমণি। মেসিকে কাছ থেকে না দেখতে পেলেও মেসির জয় যেন তাঁর স্বপ্ন পূরণ করেছে। তাই খেলা শেষ হতেই রবিবার স্বামী রাজের কাছে করে করে বসলেন আবদার। এমনিতেই সমাজমাধ্যমে জীবনের কিছু না কিছু মুহূর্ত সব সময়ই ভাগ করতেই থাকেন পরী।

এদিন মেসির জয়ের আনন্দ নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে আনন্দে আত্মহারা অভিনেত্রী লিখলেন, “এখনও বোকার মতো কেঁদে চলেছি। রাজকে বলেছি রাজ, তাড়াতাড়ি আমাকে আর্জেন্টিনা নিয়ে চলো।’’ দিন কয়েক আগেই স্বামী রাজ ও অভিনেত্রী মিমকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন পরী। তাঁকে তিনি বিতর্ক চলছেই। কলকাতা-বাংলাদেশ দুই দেশেই সমান জনপ্রিয় পরীমণি। মিমের সঙ্গে রাজ দুটি ছবি ইতিমধ্যেই সেরে ফেলেছেন আর দুটোই দারুণ হিট হয়েছে। কিন্তু মিমের সঙ্গে রাজ নাকি অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, সেটাই মূল বাচ্য ছিল পরীর, সোশ্যাল মিডিয়ায় এসে স্বামী রাজ, মিম এবং পরিচালক সহ সবাইকে নিয়ে ধমকিও দিয়েছালেন পরী, তবে এখন সবটাই ঠান্ডা।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি