শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? রহস্য রেখে দিলেন পুত্র জয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা বিদ্রোহের মুখে গত ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে তাঁর বিরুদ্ধে দুই শতাধিক খুন ও গুমের মামলা দায়ের হয়েছে। বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তুলেছে বিএনপি-সহ একাধিক দল। যদিও মোদি সরকার শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে কিনা তা নিয়ে সংশয় হয়েছে। তার মধ্যেই মঙ্গলবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে ‘সাসপেন্স’ রেখে দিলেন হাসিনা পুত্র জয়।

এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে এদিন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে দীর্ঘ সাক্ষা‍ৎকার দিয়েছন সজীব ওয়াজেদ জয়। সেই সাক্ষা‍ৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? জবাবে খানিকটা সাসপেন্স রেখে হাসিনা পুত্র বলেন, ‘মা (শেখ হাসিনা) কবে দেশে ফিরবেন, তা সম্পূর্ণই তাঁর সিদ্ধান্ত। এই মুহুর্তে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের নিরাপদে রাখা। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাঁদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, তা গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।’ উল্লেখ্য, গত মাসেই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে হাসিনা পুত্র জানিয়েছিলেন, তাঁর মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়।

এদিন যেমন মায়ের বাংলাদেশে ফিরে আসা নিয়ে সাসপেন্স রেখে দিয়েছেন জয়, তেমনই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান গত সোমবারই বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে জানিয়েছিলেন, দেড় বছরের মধ্যেই দেশে পরবর্তী নির্বাচন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সেনাপ্রধানের ঘোষণাকে স্বাগত জানিয়ে হাসিনা-পুত্র বলেন, ‘শেষপর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনও গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব।’

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩