এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাটি-খড় বা রং-তুলির চেনা ছোঁয়ায় নয়। একের পর এক মটর ডালের দানা সাজিয়েই নিখুঁত ভাবে তৈরি হচ্ছে ২০ ফুটের বিশাল দুর্গাপ্রতিমা। শুনতে অবাক লাগলেও এবার দেখা যাবে ডাল দিয়ে তৈরি মা দূর্গার মূর্তি। এক মণ মটর ডাল, ছয় শিল্পীর নিপুণ হাত আর টানা তিন মাসের পরিশ্রম সব মিলিয়ে ফুটে উঠছে দেবী দুর্গার এক অভিনব রূপ। প্রতিমা নির্মাণ থেকে মণ্ডপের সাজসজ্জা, গোটা আয়োজনে খরচ প্রায় ৩০ লক্ষ টাকা। বাংলাদেশের শরীয়তপুরের নড়িয়ায় এই ব্যতিক্রমী দুর্গাপ্রতিমাকে ঘিরে এখন থেকেই দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।    

বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ঘোষপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ ধাম দুর্গামন্দিরে দেখা মিলবে এই অভিনব প্রতিমার। দুর্গাপুজোয় প্রতি বছরই নতুনত্ব তুলে ধরার চেষ্টা করে মন্দির কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় এবার ধানের বদলে এক মণ মটর ডাল দিয়ে তৈরি হচ্ছে দেবী দুর্গার বিশাল মূর্তি।  বাঁশ ও কাঠের কাঠামোর উপর আঠার সাহায্যে একের পর এক মটর ডাল বসিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা। দেবীর শরীরের প্রতিটি অংশে ডালের সুনিপুণ বিন্যাসে ফুটিয়ে তোলা হচ্ছে সূক্ষ্ম কারুকাজ। প্রতিমার মূল নির্মাণকাজ প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। এই অভিনব সৃষ্টির নেপথ্যে রয়েছেন ছয়জন শিল্পী। খুলনার পাইকগাছার প্রতিমাশিল্পী রাজিব সরদার প্রায় ২৫ বছর ধরে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত। গত পাঁচ বছর ধরে তিনি এই মন্দিরে প্রতিমা নির্মাণ করছেন। তবে এবারই প্রথম মটর ডাল দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির কাজে হাত দিয়েছেন তিনি। 

আরও পড়ুন:  তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল 

বিশেষ এই মূর্তি নিয়ে রাজিব সর্দার জানান, সাধারণত মাটি, খড় ও রং ব্যবহার করে প্রতিমা তৈরি করা হয়। কিন্তু দর্শনার্থীদের সামনে নতুন কিছু তুলে ধরার ভাবনা থেকেই এবার মটর ডাল দিয়ে প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি ডাল আলাদা করে বসাতে হচ্ছে বলে কাজটি অত্যন্ত সময়সাপেক্ষ। প্রায় তিন মাস ধরে ছয়জন মিলে এই প্রতিমা নির্মাণের কাজ করছেন তাঁরা। আরেক শিল্পী বিধান মণ্ডল জানান, প্রতিমার গায়ে প্রতিটি ডাল অত্যন্ত সতর্কতার সঙ্গে বসাতে হচ্ছে।  মন্দির পরিচালন কমিটির সভাপতি লালা ঘোষ জানিয়েছেন, প্রতি বছরই ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা নেওয়া হয়। গত বছর ধান দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছিল।  উল্লেখ্য, এবার শরীয়তপুর জেলায় মোট ১০২টি মন্দির ও মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। তার মধ্যেই নড়িয়ার ঘোষপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ ধাম দুর্গামন্দিরের এই অভিনব উদ্যোগ বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। 

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে