ফাঁকি দিতে ৩০ লক্ষ টাকার সোনা গিলে খেলেন যুবক, তার পর…..

বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দরে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল: দেশ থেকে পশ্চিমবঙ্গে সোনা পাচারের জন্য অভিনব পথে হেঁটেছিলেন ফাহাদ উজ জামান। প্রায় ৩৫০ গ্রাম ওজনের সোনার চাকতি গিলে পেটের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। দুঁধে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। শেষ পর্যন্ত পায়ুপথ দিয়েই বের করা হল ওই সোনা। বাজেয়াপ্ত সোনার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। সোনা পাচারের দায়ে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে বাবাজীবনের। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দরে। 

কীভাবে পাকড়াও হলেন ফাহাদ উজ জামান? বেনাপোল স্থলবন্দরে দায়িত্বরত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর মিলেছিল, ভারতে সোনা পাচার করতে চলেছে দুই বৈধ ভিসাধারী। ওই খবরের ভিত্তিতেই এদিন সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে যৌথভাবে বৈধ ভিসাধারীদের বিশেষ তল্লাশি নেওয়া হয়। তল্লাশির সময়ে  সন্দেহ হওয়ায় শরীয়তপুরের পালং থানার সোলপাড়া গ্রামের বাসিন্দা ফাহাদ উজ জামান খান (২১) ও নান্টু খানকে (২৩)। আটক করা হয়। যদিও দুজনের কেউই স্বীকার করেননি তারা লুকিয়ে সোনা নিয়ে যাচ্ছেন।

জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি আদায় করতে না পেরে শেষ পর্যন্ত দুই পাসপোর্টধারীর পেটের এক্স-রে করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুজনকে স্থানীয় একটি ডায়গোনেস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। এক্স রে রিপোর্টে দেখা যায়, ফাহাদ উজ জামানের পেটের ভিতরে কালো টেপে মোড়ানো তিনটি বস্তু রয়েছে। পরে বিশেষ কায়দায় (পায়ুপথ দিয়ে) ওই যাত্রীর তলপেট থেকে কালো টেপে মোড়ানো তিন পিস সোনার বার বের করা হয়। সোনা পাচারের অভিযোগে দুজনকেই বেদনাপোল স্থল বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি