বসিরহাটে হাজি নুরুলের সমর্থনে মিছিল ‘পুরোহিত’দের

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: সারা দেশজুড়ে ধর্মীয় বিভেদের জেরে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘন হয়েছে। কিন্তু সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে লঙ্ঘন করার একেবারে উল্টো ছবি দেখা গেল বসিরহাটের তৃণমূলের প্রচারে। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্তর নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতলী ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতরা বৃহস্পতিবার শেষ দিনের প্রচার সারলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের সমর্থনে।

বসিরহাট লোকসভা কেন্দ্রে আগামী পরশু শনিবার ১ জুন সপ্তম দফায় শেষ নির্বাচন। তার আগে বৃহস্পতিবার একেবারে শেষ লগ্নের প্রচারে এই সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য নজির ফুটে উঠলো। শহর বসিরহাটের মার্টিন বার্ণ রোড সংলগ্ন কাছারিপাড়া, বার্মা কলোনী ও ষষ্ঠী বটতলা সহ একাধিক এলাকায়। সনাতনী পুরোহিতদের মিছিল করতে দেখা গেল। এই মিছিলের উদ্যোক্তা ছিলেন তৃণমূল শ্রমিক নেতা কৌশিক দত্ত । তিনি বলেন, “গত দশ বছর ধরেই এই পুরোহিতরা আমাদের সঙ্গে রয়েছেন।

বিভাজনের রাজনীতিতে সনাতনীরা কখনো বিভাজনের কথা বলে না। আমরা কৃতজ্ঞ সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিতদের কাছে। শেষ লগ্নের প্রচারে যেভাবে তারা সম্প্রীতির নজির গড়লেন তা অভাবনীয়।” অন্যদিকে ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিত দীনেশ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের প্রায় সাত থেকে আট হাজার পুরোহিত মমতা ব্যানার্জির প্রকল্পে উপকৃত হয়েছেন। পাশাপাশি বিগত বাম আমলে আমরা যা পাইনি আজকে সমস্ত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। তাই আজকে আমরা পথে নেমেছি।”

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন