কেশপুরে ভোটের আগেই তৃণমূলের বিজয় মিছিল, ঝাড়গ্রাম ও মেদিনীপুর জিতবে জোড়া ফুল দাবি নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুরে তৃণমূলই জিতছে । ফের দাবি করলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ও দলের রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার। একই সঙ্গে তাদের দাবি ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী জয়ী হবেন।বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁরা জানান, জুন মালিয়া লক্ষাধিক ভোটে জিতবেন। ঝাড়গ্রাম আসনও জিতবে তৃণমূল।বিরোধী দলের আনা অভিযোগ খন্ডন করে জানান ,হেরে যাওয়ার ভয়ে উলটো পাল্টা বলছে ওরা। যাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। এটা পুলিশের কাজ।ঘাটালের বিজেপি নেতা ও প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষকে এবং খড়গপুর শহরের এক বিজেপি মন্ডল সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয় প্রকাশ বাবু জানান , পুলিশ তার কাজ করছে। এক্ষেত্রে তাঁদের কোনো হাত নেই।সুজয় হাজরা সাংবাদিক সম্মেলনে দাবি করেন ,মেদিনীপুর লোকসভার ৭ টি বিধানসভা কেন্দ্রেই দলের প্রার্থী লিড পাবে। এদিকে, ভোটের আগেই কেশপুরে তৃণমূলের বিজয় মিছিল।শনিবারে ষষ্ঠ দফার ভোট ঘাটালে। তার আগে শেষ প্রচারের দিন বৃহস্পতিবার দুপুরে কেশপুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল বের হয়। ভোটের আগেই বিজয় মিছিলে মেতে উঠল কেশপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেশপুরের তৃণমূল কংগ্রেস নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূলের দলনেতা মোহাম্মদ রফিক জানান, এটাই তো কেশপুর।

আমরা ভোটের আগেই বিজয়ী উৎসব পালন করি। কারন আমরা জানি কেশপুর থেকে দেবকে এক লক্ষেরও বেশি ভোটে লিড দেবো। আমরা ৩৬৫ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে মানুষের পাশে থাকি, তাই আমাদের ভোটের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয় না। গোটা ঘাটাল জুড়ে ৬০০ থেকে ৭০০ লোক জোগাড় করতে পারবেনা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। কেশপুরে তাই আমরা ভোটের আগেই বিজয় উল্লাস পালন করলাম।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪