তৃণমূল যোগ বসিরহাটের দাপুটে বিজেপি নেত্রী সিরিয়া পারভিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja)ও সাংসদ মমতা বালা ঠাকুরের উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, সন্দেশখালি আন্দোলন চলাকালীন যেদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar) সেখানে গিয়েছিলেন সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এই মহিলা তখন সুকান্ত মজুমদারকে অসুস্থ অবস্থায় আগলে ছিলেন। এমনকি তিনি গ্রেফতার হয়েছিলেন। বিজেপির একনিষ্ঠ সেই নেত্রী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যোগ দেন।

এই যোগদানের পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের(AITMC) পক্ষ থেকে এক্স হ্যান্ডেলর মাধ্যমে বলা হয় যেভাবেই বিজেপি নারী বিরোধী রাজনীতি করছেন তার বিরুদ্ধে সরব হয়ে বসিরহাটের বিজেপির জেলার সাধারণ সম্পাদিকা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যোগ দেন। শুধু তাই নয় সন্দেশখালি ইস্যুতে যেভাবে বিজেপি ষড়যন্ত্র করেছে তা তিনি ফাঁস করেন এবং তার প্রতিবাদ জানিয়ে হাতে তুলে নেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। সন্দেশখালিতে নারীদের আন্দোলন নিয়ে যখন লোকসভা নির্বাচনীয় আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে, সেই সময় বিজেপির বসিরহাটের জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিনের পদ্মশিবির  ছেড়ে ঘাসফুল শিবিরে এই যোগদান বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার সিরিয়া পারভিন(Siriya Parveen) তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে অভিযোগ করেন সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ধর্ষণ কান্ড নিয়ে বিজেপি বড় ষড়যন্ত্র তৈরি করেছিল। মিথ্যা ধর্ষণের মামলা করানো হয় গ্রামবাসীদের দিয়ে। এই নিয়ে বিজেপির উচ্চ নেতৃত্ব টেক্সটের মাধ্যমে মোবাইল ফোনে কি কি নির্দেশ পাঠিয়েছিল তা তিনি প্রমাণ করে দেবেন বলেও দাবি করেন। সিরিয়া পারভিন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দাবি করেন,সন্দেশখালির গোটা আন্দোলন আগে থেকে সাজানো।

ওপর থেকে নির্দেশ দিয়ে করানো হয়েছে। টাকা আর মোবাইল আন্দোলনকারীদের কাছে পৌঁছিয়েছে বিজেপি।গত ১৫ তারিখে মহিলার রেপ এর ঘটনাও সাজানো।সব প্রমাণ আছে। মোবাইলের চ্যাট আছে।মহিলাদের সম্মান রক্ষার্থে বিজেপির সঙ্গে থেকে লড়াই করছিলাম। যখন দেখলাম সবটাই ওরা সাজিয়ে করাচ্ছে। তখন নৈতিকতার দায়ে আর থাকতে পারলাম না।আগেই ছাড়তাম ।কিন্তু অনেক প্রমান জোগাড় করার জন্য অপেক্ষা করছিলাম।

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার