‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে,’ নবান্ন সভাঘর থেকে আজ, বুধবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের ট্র্যাক করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের তৈরি করা আইন এতদিন চালু হয়নি বাংলায়। এদিন সেই আইন কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার নবান্ন সভাঘরে বিএসএফ-এর ডিজির সঙ্গে সীমান্তে জমি হস্তান্তর নিয়ে একটি বৈঠক ছিল পশ্চিমবঙ্গ সরকারের। তাতে বিএসএফের ডিজি, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ উপস্থিত ছিলেন রাজ্যের সব প্রশাসনিক কর্তারা। সেই বৈঠকেই শুভেন্দু অধিকারী বলেন, ‘অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে একটি আইন কেন্দ্রীয় সরকার আগেই করেছিল। সেই আইন কার্যকর করতে একটি চিঠি গত বছর নয়াদিল্লির তরফে বাংলার কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। আমরা আজ থেকেই কার্যকর করলাম।’ অর্থাৎ আজ থেকেই রাজ্যে থাকা বাংলাদেশিদের পুশব্যাক করা হবে। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। 

এদিন নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুলিশ প্রথমে গ্রেফতার করবে, তারপর বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে প্রাথমিক ভাবে। তারপরে বিএসএফ-বিজিবির সঙ্গে প্রটোকল মেনে বৈঠক করবে। তারপরে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)-এর হাতে অনুপ্রবেশকারীদের তুলে দেবে বিএসএফ। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পরে যাঁরা ভারত তথা বাংলায় এসেছেন তাঁদের আটক করে বাংলাদেশে পুশব্যাক করা হবে। তবে সিএএ-র আওতায় কোনও হিন্দু ধর্মাবলম্বী, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না। অনুপ্রবেশকারীদের তালিকাতে মতুয়াদের ধরা হবে না।’

আরও পডুন: ‘‌বিরোধী দলের বিধায়কদেরও প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ করা হবে’‌, ঘোষণা শুভেন্দুর

এরই সঙ্গে আজ, বুধবার নবান্ন সভাঘরে বিএসএফ-কে সীমান্ত এলাকার ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে বিজেপি সরকার। দেশের সুরক্ষার কথা মাথাতে রেখেই ও মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঘোষণার পর এদিন এই কাজ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে তিনি বলেন, ‘২৭ কিমি এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে। এটা সূচনা হল। রাজ্যের দেশপ্রেমিক জনগণ এবং আমাদের দক্ষ আধিকারিকরা কিছু দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করবেন এবং সহযোগিতা করবেন। দু’সপ্তাহের মধ্যে জমি বিএসএফ-কে দেওয়া হবে। আমাদের আমলারা জমির একটা অংশ দিয়ে দিতে প্রস্তুত।  প্রাথমিক ভাবে ২৭ কিলোমিটার জমি দেওয়া হচ্ছে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে রাজ্যের কাছে আগেই জমি চেয়েছিল বিএসএফ। আগের সরকার তা দেয়নি। তাই আমাদের প্রিয় রাজ্য খুব ভয়ঙ্কর পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে। তুষ্টিকরণের রাজনীতির জন্য এটা করেছিল পূর্বতন সরকার। কিন্তু আর সেই তোষণের রাজনীতি হবে না। এটা সবেমাত্র সূচনা। আমাদের দক্ষ আধিকারিকরা কিছু দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করবেন এবং বিএসএফকে সবরকম সাহায্য করবেন জমি হস্তান্তরের বিষয়ে।’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা