জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরে পর্যাপ্ত আলো-বাতাস ঢুকুক, এমনটাই চান প্রত্যেকে। তাই জানালার পাশে অনেকেই সাজিয়ে রাখেন পছন্দের জিনিসপত্র, বই, ছবি কিংবা ঘরের ছোট ছোট গাছ। দেখতে সুন্দর লাগলেও জানেন কি, জানালার পাশে রাখা কিছু জিনিসই ডেকে আনতে পারে বিপদ? সরাসরি সূর্যের আলো, অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টির জল বা আর্দ্রতার কারণে নষ্ট হতে পারে শখের সামগ্রী। এমনকী কিছু ক্ষেত্রে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তাই ঘর সাজানোর পাশাপাশি কোন জিনিস কোথায় রাখছেন, সেদিকেও নজর দেওয়া জরুরি। জানালার পাশে এই ৭ টি জিনিস কখনই রাখা উচিত নয়। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১. বইপত্র

বই পড়তে ভালবাসেন? তাহলে বইয়ের তাক জানালার পাশে রাখার অভ্যাস বদলান। সূর্যের অতিবেগুনি রশ্মি বইয়ের মলাটের ক্ষতি করে। পাশাপাশি তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনে বইয়ের বাঁধাই নরম হয়ে যায়। পাতাগুলি হলুদ হয়ে যেতে পারে। তাই বই রাখার জন্য ঘরের ভিতরের দিকের দেওয়াল বেছে নেওয়াই ভাল।

২. ছবি বা ফটো ফ্রেম

অনেকেই ঘরের জানালার পাশে পরিবারের সদস্যদের ছবি সাজিয়ে রাখেন। কিন্তু দীর্ঘক্ষণ রোদ লাগলে ছবির রং বিবর্ণ হয়ে যেতে পারে। তাপমাত্রার পরিবর্তনেও ছবির ক্ষতি হয়। তাই আসল ছবিগুলি নিরাপদ জায়গায় রাখুন। দেওয়ালে ছবি লাগাতে হলে অতিবেগুনি রশ্মি প্রতিরোধক কাচ ব্যবহার করতে পারেন।

৩. ইলেকট্রনিক্স সামগ্রী ও ব্যাটারি

মোবাইল, ল্যাপটপ কিংবা রিচার্জেবল ব্যাটারি কখনও সরাসরি রোদে রাখবেন না। অতিরিক্ত তাপে ব্যাটারির আয়ু কমে যায়। বিশেষ করে লিথিয়াম-আয়ন ব্যাটারি ফুলে যাওয়া, লিক করা কিংবা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। কিছু ক্ষেত্রে তা থেকে আগুন লাগার আশঙ্কাও রয়েছে।

৪. অ্যারোসল স্প্রে ও ক্যান

বডি স্প্রে, এয়ার ফ্রেশনারের মতো অ্যারোসল ক্যান জানালার পাশে রাখা অত্যন্ত বিপজ্জনক। এই ক্যানগুলির ভিতরে চাপযুক্ত রাসায়নিক থাকে। অতিরিক্ত তাপের সংস্পর্শে এলে সেগুলি বিস্ফোরিত হতে পারে। তাই রোদ এবং আগুনের উৎস থেকে দূরে রাখুন।

৫. মোমজাতীয় জিনিস

জানালার পাশে সরাসরি রোদ পড়লে মোমবাতি, সুগন্ধি মোম কিংবা শিশুদের মোম রং গলে যেতে পারে। নষ্ট হতে পারে সেগুলির আকার ও রং। তাই এই ধরনের সামগ্রী ঠান্ডা ও ছায়াযুক্ত জায়গায় রাখুন।

৬. ঘরের ভিতরের গাছ

গাছের জন্য সূর্যের আলো প্রয়োজন ঠিকই, তবে সব গাছের জন্য জানালার পাশ উপযুক্ত নয়। বিশেষ করে শীতকালে জানালার আশপাশের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। এতে ইনডোর প্ল্যান্টের ক্ষতি হয়। এমনকী গাছ শুকিয়েও যেতে পারে।

৭. আর্দ্রতা ও তাপ থেকে সুরক্ষিত রাখা প্রয়োজন

জানালার আশপাশে তাপমাত্রা ও আর্দ্রতার ওঠানামা বিভিন্ন সামগ্রীর ক্ষতি করতে পারে। তাই বই, ছবি, ইলেকট্রনিক্স বা শখের জিনিসপত্র রাখার ক্ষেত্রে জায়গা নির্বাচনে সতর্ক থাকুন।

ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

লক্ষ্মীপুজোর বাজারে মূল্যবৃদ্ধির ছায়া, পুজোর আয়োজন করতে হিমশিম গৃহস্থেরা

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Airtel গ্রাহকদের জন্য বড় খবর, ২০০ টাকার রিচার্জে বিনামূল্যে দেখা যাবে YouTube Premium

iPhone Duo-এর বিকল্প খুঁজছেন? রয়েছে এই ৫ ফোল্ডেবল ফোন

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর